সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

কৃষি যান্ত্রিকীকরণে কৃষকদের প্রশিক্ষণ

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন
কৃষি যান্ত্রিকীকরণে কৃষকদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সমলয় চাষভুক্ত কৃষকদের ৫ দিনব্যাপী যন্ত্র উপযোগী ধানের চারা উৎপাদন কৌশল বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যম্যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মনিটরিং এন্ড এভুলেশন অফিসার আফসার আহমেদ, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং এন্ড এভুলেশন অফিসার তাপস কুমার তালুকদার, বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ প্রক্ষিণার্থীরা উপস্থিত ছিলেন। ৫দিনব্যাপী এ প্রশিক্ষণে সিলেট বিভাগের চার জেলার ২৫ কৃষককে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মনিটরিং এন্ড এভুলেশন অফিসার আফসার আহমেদ, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং এন্ড এভুলেশন অফিসার তাপস কুমার তালুকদার। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান, সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ২৫ জন কৃষককে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে কৃষি উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির