সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে গাঁজাসহ নারী আটক

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৯:৩৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৯:৩৬:৪১ পূর্বাহ্ন
জামালগঞ্জে গাঁজাসহ নারী আটক
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে গাঁজা ও নগদ টাকাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের শরৎপুর থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী উত্তর কামলাবাজের শরৎপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী রিনা বেগম (৪২)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার রাতে পুলিশ সাচনাবাজার এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদ পেয়ে শরৎপুর গ্রামের রিনা বেগমের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই নারীকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশী চালিয়ে নগদ ১১ হাজার টাকা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রবিরার সকালে আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ.ম কামাল হোসাইন জানান, গ্রেফতারকৃত রিনা বেগম দীর্ঘদিন যাবত এলাকায় গাঁজা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স