সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

‘বালুখেকো’ বাবুল গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৮:৫০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৮:৫০:২৭ পূর্বাহ্ন
‘বালুখেকো’ বাবুল গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: ধোপাজান-চলতি নদীতে বালু লুটপাটে জড়িত বাবুল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের আবুল খায়েরের ছেলে। তার বিরুদ্ধে অবৈধভাবে বালু লুটের অভিযোগে আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শহরের ডিএস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন রাত ৯ টায় সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশের অনুপস্থিতির সুযোগ নিয়ে ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে বালু লুটপাট শুরু করে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রকে যে কয়জন নিয়ন্ত্রণ করে তাদের অন্যতম হোতা বাবুল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি। পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, বাবুলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বালুখেকো চক্রের সদস্যদের তথ্য সংগ্রহ করা হবে। কারা নদীতে ড্রেজার চালাচ্ছিল। কারা বালু লুট করছে এই সম্পর্কে আরও তথ্য জানা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু