সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
দিরাই রিপোর্টার্স ইউনিটির অভিষেক

অপসাংবাদিকতা প্রতিরোধের আহ্বান

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:১১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:১১:৩৩ পূর্বাহ্ন
অপসাংবাদিকতা প্রতিরোধের আহ্বান
দিরাই প্রতিনিধি :: দুইদিন ব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিরাই রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। শনিবার দিরাই উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিপোর্ট ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রী পলি আক্তার ও তৈয়্যবা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক মাহবুব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক অঞ্জন দাস, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মহি উদ্দিন কাসেমী, গচিয়া সামছুদ্দিন সিকান্দার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান লাভলী চৌধুরী, প্রেসক্লাব সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম স¤পাদক আবু হানিফ চৌধুরী, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, সদস্য তোফায়েল আহমেদ, প্রভাষক মোস্তাক মিয়া, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, শিক্ষক প্রীতিরানী দাস। বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির অর্থসম্পাদক গোলাম জিলানীসহ, শিক্ষক, শিক্ষার্থী সুশীল সমাজের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমানে অপসাংবাদিকতার ছড়াছড়ি, কোন সংবাদ সত্য এবং কোন সংবাদ মিথ্যা বুঝা খুবই কঠিন। রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং অপসাংবাদিকতা প্রতিরোধে আন্দোলন গড়ে তুলবেন এ আমাদের কামনা। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিটির সাধারণ স¤পাদক মাইদুল ইসলাম সোহাগ। কোরআন তিলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ রাজী, গীতাপাঠ করেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব দাস।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ