সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:০৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:০৪:৪২ পূর্বাহ্ন
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সুনামগঞ্জে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে গণঅধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মাও. আলী আসগরের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক এম এ বারী সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জিওপি কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সাংগঠনিক স¤পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সুজন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক স¤পাদক সুয়েব আহমদ, প্রফেসর সহিবুর রহমান, গোলাম কিবরিয়া, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি হাফিজ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার, ডা. আব্দুল মান্নান, জামালগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন, ছাতক উপজেলা গণপরিষদ নেতা মাওলানা আজহার আলী প্রমুখ। আলোচনা সভা শেষে ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুরে শহরের পৌর চত্বর এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদি সরকারের শাসনামলে তারা দেশের মানুষের উপর যে অমানসিক নির্যাতন নিপীড়ন করেছিল এইসব অত্যাচার নির্যাতন থেকে বাংলার মানুষ বাঁচতে গিয়ে গত ৫ই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দোসররা ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। ওইদিনের ঘটনায় দেশের অনেক ছাত্রজনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আগামীতে গণঅধিকার পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ যেকোন আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪