সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১২:১১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১২:১১:৩৩ অপরাহ্ন
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে
সুনামকণ্ঠ ডেস্ক :: রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হতে পারে। এই তথ্য জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যেহেতু দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে, এটা এক ধরনের গণদাবি। তাই রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান ও সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। বৃহ¯পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাষ্ট্রপতির বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন সেটা আমাদের নজরে আনা হয়েছে। তার পদত্যাগের যে দাবি উঠেছে সেটাও বিবেচনা হচ্ছে। একই সঙ্গে কিছু রাজনৈতিক দল যে রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছে, সেটাও আলোচনা হয়েছে। আবার ওই দলের দুই-একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন সাংবিধানিক সংকট হবে না। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জোরালো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো দাবির বিপরীতে অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। যদিও তাদের (রাজনৈতিক দল) সিদ্ধান্ত স্পষ্টভাবে বলেননি। পদত্যাগ করা হলে সাংবিধানিক কোন ধারা মতে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে - এমন প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি ঘোড়ার আগে গাড়িকে নিয়ে গেলে সমস্যা। এ মুহূর্তে কথা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে আমরা কীভাবে ডিল করবো। আমরা বলেছি এটি রাজনৈতিক বিষয়। যেহেতু দাবিটা জনগণ থেকে এসেছে, আমাদের সরকার গণঅভ্যুত্থানের ফসল হিসেবে এসেছে, কাজেই সংবিধানের প্রত্যেকটা বিষয় আক্ষরিক অর্থে মানা সম্ভব হবে কিনা। রাজনৈতিক ঐকমত্য হলে সেখানে ব্যারিয়ারগুলো আমাদের সহজ হয়ে যায় কিনা, তা নিয়ে কথা হয়েছে। এটা যেহেতু রাজনৈতিক আলোচনা, তাই এটির লিগ্যাল বা সাংবিধানিক ইস্যু হিসেবে দেখছি না। আমরা স্বাভাবিক পরিবেশে নেই, অস্বাভাবিক পরিবেশে আছি। এখন সবকিছু সংবিধান মেনে করতে হবে, সেটা সম্ভব হবে কিনা এটা ভাবতে হচ্ছে। এটিকে রাজনৈতিক বিষয় হিসেবে দেখছি। প্রচেষ্টা হচ্ছে রাজনৈতিক ঐকমত্যের, রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করে যারা গণদাবি করছেন তাদের জানাতে হবে, যুক্ত করেন রিজওয়ানা। সিদ্ধান্ত নিতে কতদিন লাগতে পারে - এমন প্রশ্নে তিনি বলেন, এটা রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করবে। তাদের সঙ্গে আমাদের কী ধরনের কথা হয়। রাজনৈতিক দলগুলোর আশঙ্কার জায়গা কোথায়, সেগুলো আদৌ বাস্তবসম্মত কিনা, এটা নিয়ে যে খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাও না, আবার বিলম্বিত করাও যাচ্ছে না। কারণ এটা এমন পদ, যেখানে দীর্ঘদিন যাবৎ অনিশ্চয়তার মধ্যে কেউ থাকতে চাইবে না। কারণ গণদাবির বিষয়ে বিলম্ব করার সুযোগ নেই। কতদিন- এটা বলা যায় না। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ। রাষ্ট্রপতির পদকে কেন্দ্র করে বলা হচ্ছে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। অন্যান্য বিষয়ও আসছে। বর্তমান সংবিধান থাকবে কিনা এটা নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে। একদিকে ছাত্র-জনতার পক্ষ থেকে বলা হচ্ছে সংবিধান পরিবর্তন করে নতুন করে লিখত হবে, আর অন্যদিক থেকে কেউ কেউ বলছেন যে সংবিধান পুরোপুরি পরিবর্তন করা যাবে না। উপদেষ্টা পরিষদ এ বিষয়ে কী ভাবছে - এরকম এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, আমি আজও সংবিধান সংস্কার কমিশনের মিটিংয়ে ছিলাম। বিষয় হচ্ছে যে ব্যক্তিগতভাবে কে কী বলেছেন কমিশন গঠনের আগে সেটা গ্রাহ্য হবে না। বরং কমিশন স্বতন্ত্রভাবে সবগুলো স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে এবং সব রাজনৈতিক দল-মত নির্বিশেষে সবার সঙ্গে কনসালটেশনের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এটি ব্যক্তি মাহফুজ আলম অথবা আলী রীয়াজের মতের রিফ্লেকশন হবে না। বরং কমিশন অ্যাজ এ হোল, অ্যাজ এন ইনস্টিটিউশন, ওইটার মতামত রিফ্লেকশন হবে। এটা আপনারা দেখতে পারবেন যখন কমিশন নিয়মিত কার্যক্রম শেষ করে রিপোর্ট জমা দেবে, তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর