সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদের আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০২:২১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০২:২১:২০ অপরাহ্ন
সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদের আত্মপ্রকাশ জামালগঞ্জ উপজেলার প্রথম পত্রিকা হিসেবে ‘সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ’-এর আত্মপ্রকাশ
জামালগঞ্জ উপজেলায় সরকার অনুমোদিত প্রথম পত্রিকা হিসেবে ‘সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ’-এর আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, দেশ-প্রবাস সংগঠনের সভাপতি মো. নুরুল হক।

জামালগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, নির্বাহী সদস্য আব্দুল আহাদ প্রমুখ।

বক্তাগণ বলেন, দীর্ঘদিন পর হলেও জামালগঞ্জবাসী তাদের আশা, আকাক্সক্ষা, সমস্যা, সম্ভাবনার কথা জনসমক্ষে তোলে ধরে সরকারে নজরে আনার 
সুযোগ পেয়েছে। সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ জামালগঞ্জবাসীর মুখপত্র হয়ে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে আশা রাখি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেরে আলম শেরু, বিশ্বজিত রায়, মুহসিন কবির, শাহীন আলম, নিহার দেবনাথ, আব্দুস সামাদ আফিন্দী প্রমুখ।



নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু