সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

শিশু বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন
শিশু বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার একটি গ্রামে মোবাইলে গেইম খেলার প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ওই শিশুটির বাবা বাদী হয়ে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুরী মুজরাইপাড়া জামে মসজিদের ইমাম নাঈম হাসান (২৫) কে আসামি করে ধর্মপাশা থানায় এই মামলাটি করেছেন। তার বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামে। ধর্মপাশা থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশুটি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বছর খানেক ধরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুরী মুজরাইপাড়া জামে মসজিদে নাঈম হাসান (২৫) ইমামতি করে আসছেন। প্রায় ছয়মাস ধরে প্রতিদিন সকালে ওই শিশুটি আরবি শিক্ষার জন্য জামে মসজিদে আসা-যাওয়া করছে। গত ২৫ সেপ্টেম্বর শিশুটি মাগরিবের নামাজ পড়ার জন্য বালিজুরী মুজরাইপাড়া জামে মসজিদে যায়। মুঠোফোনে গেইম খেলার প্রলোভন দেখিয়ে মসজিদের ইমাম নাঈম হাসান মসজিদ সংলগ্ন তার শয়ন কক্ষে নিয়ে যান। এক পর্যায়ে তিনি ওই শিশুটিকে বলাৎকার করেন। ঘটনাটি কারও কাছে বললে মুঠোফোনে গেইম খেলতে দেওয়া হবেনাসহ শিশুটিকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। এরপর থেকে শিশুটিকে বিভিন্ন সময় মুঠোফোনে গেইম খেলানোর কথা বলে ইমাম তার শয়ন কক্ষে নিয়ে যেতেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিদ্যালয় ছুটি হওয়ার আগেই শিশুটি নিজ বাড়ি চলে যায়। ছুটি হওয়ার আগেই বাড়ি চলে যাওয়ার ওই শিশুর বাবা মায়ের বিষয়টি সন্দেহ হলে বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শিশুটির বাবা স্কুলে গিয়ে তার ছেলে ছুটি হওয়ার আগেই বাড়িতে চলে যাওয়ার বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানতে চান। প্রধান শিক্ষক তখন ওই শিশুটির বাবাকে জানান যে, মসজিদের ইমাম সাহেব এসে আপনার কথা বলে তাকে নিয়ে গিয়েছিল। শিশুটির কাছে তার বাবা-মা মসজিদের ইমাম নাইম হাসানের বিষয়ে জানতে চেয়ে নানা প্রশ্ন করেন। এক পর্যায়ে শিশুটি বলাৎকারের শিকার হয়েছে বলে জানায়। পরে লোকজন সঙ্গে নিয়ে শিশুটির বাবা বুধবার দুপুরে ওই ইমামের শয়ন কক্ষে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি শিশুটিকে বলাৎকার করার কথা স্বীকার করেন। পরে গ্রামবাসী ওই ইমামকে আটক করে ঘটনাটি থানা পুলিশকে জানান। পুলিশ বুধবার বিকেল চারটার দিকে ওই গ্রামে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি নাঈম হাসান শিশুটিকে বলাৎকারের কথা স্বীকার করেছেন। আটক মসজিদের ইমাম নাঈম হাসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহ¯পতিবার তাকে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বলাৎকারে শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি