সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৯:০৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৯:০৪:৩৫ পূর্বাহ্ন
গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার সাউদপাড়া গ্রামের উত্তরপাশে থাকা কবরস্থানের পাশে দুটি গরু রশি দিয়ে বেধে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত ও একজন নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সংঘর্ষে গুরুতর আহত কাছা মিয়া (৬০) মারা গেছেন। মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ওই কবরস্থানটির পাশে দুটি গরু রশি দিয়ে বেধে ঘাস খাওয়াতে নিয়ে যান উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের বাসিন্দা কাছা মিয়া (৬০)। খবর পেয়ে ওইদিন বেলা সোয়া পাঁচটার দিকে একই গ্রামের আবদুস সোবহান (৬৫) কবরস্থানের কাছাকাছি স্থান থেকে গরু দুটি সরিয়ে নিতে বললে এ নিয়ে তাদের দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বেলা সাড়ে পাঁচটার দিকে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে কাছা মিয়া (৬০), মতিউর মিয়া (৩২), পারভেজ মিয়া (৩০), আতাবুর মিয়া (২২), আবদুস সোবহান (৬৫), সেকান্দর মিয়া (৫০) আহত হন। গুরুতর আহত কাছা মিয়া ও মতিউর মিয়াকে রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বৃহ¯পতিবার সকালে ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাছা মিয়া মারা যান। আহত অন্যান্যরা পাশের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, কবরস্থানের পাশে গরু বেধে ঘাস খাওয়ানো কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে জানতে পেরেছি। ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ স্যারসহ আমরা বৃহ¯পতিবার বিকেলে ঘটনাস্থলে এসে পৌঁছেছি। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত কাছা মিয়া মারা গেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ