সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

গ্যাস বিল বকেয়া ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন
গ্যাস বিল বকেয়া ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চলতি বছরের আগস্ট পর্যন্ত গ্যাস বিতরণ কো¤পানিগুলোর পাওনা ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিদ্যুৎ কেন্দ্র ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর (আইপিপি) কাছে বকেয়া বিল রয়েছে ১৯ হাজার কোটি টাকা। আর সরকারি সার কারখানাগুলোর কাছে পাওনা রয়েছে ২ হাজার ৩০০ কোটি টাকা। এছাড়া বিভিন্ন শিল্প-কারখানা ও আবাসিক গ্রাহকের কাছে বকেয়া বিলের পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা। সম্প্রতি জ্বালানি খাতের প্রতিবেদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ স¤পদ করপোরেশন (পেট্রোবাংলা)। ‘গ্যাসের অবৈধ ব্যবহার রোধকল্পে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ সভায় একটি নিবন্ধ তুলে ধরে পেট্রোবাংলা। এতে বলা হয়, গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান জোরদার করা হয়েছে। গত বছর ১৮৬টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ লাখ ১৯ হাজার ২৬৫টি চুলার সংযোগ ও সাতটি শিল্প গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্য দিয়ে দিনে প্রায় ২ কোটি টাকার গ্যাস সাশ্রয় করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৯৫টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোয়া লাখ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শিল্প খাতে ৭৪টি গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্য দিয়ে দিনে ১ কোটি ৪১ লাখ টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে। দেশে গ্যাস বিতরণ কো¤পানি রয়েছে ছয়টি। এর মধ্যে ৫৫ শতাংশ গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। মতবিনিময় সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ গত দেড় মাসের অভিযানের চিত্র তুলে ধরেন। সেখানে বলা হয়, কেরানীগঞ্জে গত ৮ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে ৫ হাজার ২৯৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়, এর মধ্যে ৭৮টি শিল্প সংযোগ। এতে দিনে ২০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। তবে এবারের অভিযানে শুধু কেরানীগঞ্জে ৬৭টি অবৈধ শিল্প সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সভায় গ্যাসের বকেয়া বিল আদায়ের বিষয়ে বলা হয়, সরকারি সংস্থার কাছ থেকে বকেয়া বিল আদায়ে আন্তঃমন্ত্রণালয় সভা করার জন্য জ্বালানি ও খনিজ স¤পদ বিভাগের সঙ্গে আলোচনা করছে পেট্রোবাংলা। শিল্প খাতে বর্তমানে ৩৫৪টি নতুন সংযোগের আবেদন জমা আছে। অন্তর্বর্তী সরকারের পরামর্শে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আবাসিকে নতুন করে সংযোগ চালুর বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলেও সভায় জানানো হয়। সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, শিল্প খাতে গ্যাসের দাম বেশি, পাওনা আদায়ের হারও বেশি। আবাসিক, শিল্প, বাণিজ্যিক খাতের বিল দিয়েই সব খরচ চালানো হচ্ছে। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক একেএম মিজানুর রহমান, মো. কামরুজ্জামান খান, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প