সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০১:০৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০১:০৪:৩৩ পূর্বাহ্ন
সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক
সুনামকণ্ঠ ডেস্ক :: সচিবালয়ে ঢুকে পড়া এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশের দুটি প্রিজন ভ্যানে তোলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। এর আগে এদিন দুপুর পৌনে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা প্রথমে অনুরোধ করার পরও তারা আন্দোলন চালিয়ে যায়। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে সরে যায়। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা পালাতে শুরু করে। সচিবালয়ের ভেতরে আটকা পড়ে বেশকিছু শিক্ষার্থী। তাদের আটক করে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়েছে। উল্লেখ্য, এই শিক্ষার্থীরা যে ৬টি বিষয়ে পরীক্ষা দিয়েছিল, সবগুলোতেই তারা ফেল করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা