সুনামগঞ্জ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ
জুলাই-আগস্টের গণহত্যা

হতাহতদের ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা করতে রুল

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:৩৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:৩৮:৫০ পূর্বাহ্ন
হতাহতদের ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা করতে রুল
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসনসচিব, প্রতিরক্ষাসচিব, আইনসচিব, সমাজকল্যাণসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সোলায়মান তুষার। সঙ্গে ছিলেন আইনজীবী নাঈম হোসেন অয়ন, খায়রুল বাশার, বায়েজীদ হোসাইন ও ব্যারিস্টার মাহদী জামান (বনি)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। গত ৪ আগস্ট ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান (বনি) ও অ্যাডভোকেট খায়রুল বাশার রিটটি করেন। রিটে আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা এবং আহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন