সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রশাসন, পুলিশের অ্যাকশনে ধোপাজানে বন্ধ বালু লুট

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:৩৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:৩৬:৪৭ পূর্বাহ্ন
প্রশাসন, পুলিশের অ্যাকশনে ধোপাজানে বন্ধ বালু লুট
শহীদনূর আহমেদ :: প্রশাসন ও পুলিশ কঠোর অ্যাকশনে যাওয়ার পর বন্ধ হয়েছে ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীর বালুমহালে লুটপাট। সম্প্রতি সংঘবদ্ধ বালু লুণ্ঠনকারী চক্রের বেপরোয়া লুটপাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে ধোপাজান-চলতি নদী। বালু লুট বন্ধে নদীর উৎসমুখে বাঁশের বেড়া নির্মাণ, পুলিশের টহল জোরদার এবং যৌথবাহিনীর অভিযানের পরও বন্ধ হচ্ছিল না ধোপাজান নদীতে বালু লুট। সংঘবদ্ধ লুটকারীদের বাগে আনতে ব্যর্থ হতে থাকে পুলিশ ও প্রশাসনের নেয়া সকল কৌশল। পরে এ নিয়ে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী নদীর উৎসমুখে অভিযান চালানোর পর গত দুই দিন ধরে স¤পূর্ণরূপে বন্ধ রয়েছে বালু লুট। এর আগে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান মধ্যরাতে নদী পরিদর্শন করে বালু লুট বন্ধে পুলিশকে কঠোর নির্দেশনা দেন। বাড়ানো হয় পুলিশি তৎপরতা। শক্ত অবস্থানে যায় প্রশাসন ও সেনাবাহিনী। এর প্রেক্ষিতে যৌথবাহিনীর অভিযানে বালু লুটে জড়িত শতাধিক নৌকা জব্দ করা হয়। দুই দিন ধরে বালু লুট করে একটি নৌযানও বের হয়নি ধোপাজান-চলতি নদী থেকে। পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, ৫ আগস্টের পর থেকে সীমিত জনবল থাকার পরও ধোপাজান-চলতি নদীতে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ দায়িত্ব পালন করে আসছে। কিন্তু বালু লুটের সঙ্গে জড়িতরা সংঘবদ্ধ থাকায় অনেক সময় তাদের রোধ করা সম্ভব হয়নি। বর্তমানে এই লুট বন্ধে পুলিশ জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। প্রশাসন ও সেনাবাহিনীও শক্ত অবস্থানে রয়েছে। ফলে সরকারি সম্পত্তি লুট বন্ধ করা সম্ভব হয়েছে। বালু লুট চক্র যতই শক্তিশালী ও সংঘবন্ধ হোক না কেন, তাদের কোনপ্রকার ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন পুলিশ সুপার। এদিকে, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও স্থানীয়রা মনে করেন, ধোপাজান-চলতি নদীর বালু লুট ঠেকাতে পুলিশকে এতো বেশি সময় ব্যয় করতে হয়, যাতে করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের নিয়মিত কাজগুলোতে প্রভাব পড়ে। বালু মহালটি বৈধভাবে ইজারা বন্দোবস্ত দিলে - এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। সেইসাথে সরকারও মোটা অংকের রাজস্ব পাবে এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির