সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

দিনভর ভোগান্তিতে ছিলেন যাত্রীরা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:৩৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:৩৫:৫৮ পূর্বাহ্ন
দিনভর ভোগান্তিতে ছিলেন যাত্রীরা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকার এমএ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালনের পর সিলেট বিভাগীয় কমিশনারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার বিকেলে শ্রমিক ও মালিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া। এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি পালন করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রী সাধারণ। শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ডে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যানবাহন না পাওয়ায় বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। কর্মবিরতির সমর্থনে দিনব্যাপী সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করেন পরিবহন শ্রমিকরা। তবে অ্যাম্বুলেন্স, পণ্যবাহী পরিবহন, ওষুধ বহনকারী যানবাহন চলাচলে বাধা প্রদান করেননি তারা। এদিকে কর্মবিরতি চলাকালে সিলেট বিভাগীয় কমিশনারের সাথে বৈঠকে বসেন পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এসময় সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এমএ খান সেতুর টোল আদায় বন্ধের দাবি জানান নেতৃবৃন্দ। এসময় বিভাগীয় কমিশনার লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধকরণের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন পরিবহন সংশ্লিষ্টরা। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া বলেন, বিভাগীয় কমিশনার আশ^াস দেয়ায় আমরা কর্মবিরতি স্থগিত করেছি। বিভাগীয় কমিশনার সেতুতে টোল আদায় বন্ধ করতে আমাদের কাছে একমাস সময় চেয়েছেন। আগামী সোমবার প্রধান উপদেষ্টাকে সিলেট বিভাগের সার্বিক সমস্যা তুলে ধরার কথা জানিয়েছেন কমিশনার মহোদয়। এছাড়াও সিলেট সড়ক ও জনপথ বিভাগ ইতোমধ্যে সেতুর টেন্ডার আহ্বান স্থগিত করেছে। এদিকে দিনব্যাপী ভোগান্তির পর বিকেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সুলেমান মিয়া নামের এক যাত্রী বলেন, আমি জামালগঞ্জ থেকে সকাল ৮টায় সুনামগঞ্জে এসে দেখি বাস চলাচল বন্ধ। সারাদিন অপেক্ষা করেছি। কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না। কর্মসূচি স্থগিত হওয়ায় যানবাহন চলাচল শুরু করেছে। এখন গন্তব্যে যাচ্ছি। সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আজ রাতে ঢাকায় যাওয়ার কথা ছিল। কর্মবিরতির কারণে দুশ্চিন্তায় পড়েছিলাম। কর্মসূচি প্রত্যাহার করায় স্বস্তি পাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪