সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
বরইউড়ি বহুমুখী আলিম মাদ্রাসা

অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৯:০২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৯:০২:১৫ পূর্বাহ্ন
অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে বরইউড়ি বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে মাদ্রাসা ক্যা¤পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। অধ্যক্ষ ২০১৫ সালে দৈনিক ইনকিলাব পত্রিকায় ভুয়া বিজ্ঞাপ্তি প্রকাশ দেখিয়ে অর্থের বিনিময়ে ৪ জন প্রভাষক নিয়োগ দিয়েছেন। এছাড়াও ২০২০ সালে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, মাদ্রাসা গেইট নির্মাণে অনিয়ম, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন এবং মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগসমূহ নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয়েছে। অবিলম্বে দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ করা না হলে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনে আন্দোলনের ডাক দিবে। তিনি যেন প্রতিষ্ঠান ক্যা¤পাসে আর ঢুকতে না পারেন সে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। মানববন্ধনে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সচেতন এলাকাবাসী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসব বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবির বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার পুত্র নবীন হোসেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি