সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবি

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৫৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৫৩:৩৩ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: অপসারণ না করার দাবিতে মানববন্ধনে নেমেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা দেশের সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য। সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এবং চেয়ারম্যান ও সদস্যদের সব সমমনা সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা এই দাবি জানান। মানববন্ধনে আন্দোলনকারী চেয়ারম্যান ও সদস্যরা লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) সরকারের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী কাঠামো। স্বাধীনতা-পরবর্তী চেয়ারম্যান ও সদস্যদের দ্বারা ইউনিয়ন পরিষদ পরিচালিত হয়ে আসছে। জনগণের ভোটে নির্বাচিত ইউপি সদস্য ও চেয়ারম্যানরা জনগণের কাছে দায়বদ্ধ। ইউনিয়ন পরিষদ কাঠামো ভেঙে দিলে দেখা যেতে পারে সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা। ৫ আগস্টের পরে বিশৃঙ্খলা ও পুলিশের নিষ্ক্রিয়তার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, ইউপি সদস্য ও চেয়ারম্যানরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করে জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছেন। তবে যেসব ইউপি চেয়ারম্যান ও সদস্য ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু এ অবস্থায় সব ইউপি ভেঙে দিলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে এবং জনমনে অসন্তোষ দেখা দেবে। ফলে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ সরকার গঠিত হয়েছিল, তা অর্জিত হবে না। আমরা আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চাই। তাই জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চত করার জন্য তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের বিলুপ্ত বা অপসারণ না করার জন্য দাবি জানাচ্ছি। এ সময় মানববন্ধনে এক ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, আজ ইউনিয়ন পরিষদের সেবা বিঘিœত হচ্ছে। এ ছাড়া পুলিশ বাহিনীতে নিয়োগ চলছে, নৌবাহিনী, বিমানবাহিনীতে নিয়োগ চলছে। তাদের পরিষদ থেকে বিভিন্ন ধরনের সনদ নিতে হয়। তারা বর্তমানে এই সেবা পাচ্ছে না। তারা খুব কষ্টে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ যাতে ইউনিয়ন পরিষদ ভেঙে না দেওয়া হয়। মো. জাকির আলম বলেন, ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে দেশের আইনশৃঙ্খলা ও জনগণের সেবা মুখ থুবড়ে পড়বে। এই যৌক্তিকতার আলোকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমাদের বাংলাদেশ ইউনিয়ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জানাতে চাই ইউনিয়ন পরিষদ না ভেঙে আমাদের পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য; বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের যে অশান্তি যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে, তার জনরোষ বর্তমান সরকারের ওপরে পড়বে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) আহ্বায়ক মো. জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. সুজাউদ্দৌলা লিপটন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি