সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

চাকরি স্থায়ীকরণের দাবিতে নকল নবিশদের অবস্থান ধর্মঘট

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৫০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৫০:১৭ পূর্বাহ্ন
চাকরি স্থায়ীকরণের দাবিতে নকল নবিশদের অবস্থান ধর্মঘট
সুনামকণ্ঠ ডেস্ক :: সারা বাংলাদেশে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা-মোহরার (নকল নবিশ)-দের চাকরি জাতীয় করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহর (নকল নবিশ) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি। সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে নকল নবিশরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও কর্মকর্তাগণ নকল নবিশদের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর বহু সরকারের পালাবাদল ঘটে। কিন্তু নকল নবিশদের খোঁজ কেউ রাখেনি। বক্তারা আরো বলেন, দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট এর নকল নবিশ মিডওয়াইফারি নার্সদেরকেও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের নকল নবিশদের বিষয়টি আজো সংশ্লিষ্ট দপ্তর আমলে নেননি। নকল নবিশরা সরকারি কোন বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকল নবিশরা জমির দলিলের এক পৃষ্ঠা বালামে লেখলে মাত্র ২৪ টাকা মুজুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে নকল নবিশদের দেয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবিশরা টাকা দিয়েই তাদের চাকরি স্থায়ীকরণ করা সম্ভব। নকল নবিশদের দীর্ঘদিনের দাবি চাকরি স্থায়ী করা হোক। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারেই রয়েগেছি। অবস্থান ধর্মঘটে নকল নবিশরা বলেন, আইন ও বিচার বিভাগের নিবন্ধন অধিদপ্তর দেশের ২য় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেক্টর, আমরাই জনগণের ভূমি নিবন্ধনের স্থায়ী রেকর্ড করে থাকি। অনেক আগেই নকল নবিশদের চাকরি রাজস্ব খাতে নেয়া উচিত ছিলো। অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপিতি রফিকুল ইসলাম ও সাধারণ স¤পাদক আল আমিন। সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি শেখ এনামুল হাসান রুমেল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি