সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৪৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৪৭:১১ পূর্বাহ্ন
জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং বিদেশফেরতদের কর্মসংস্থান নিশ্চিত করতে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের এটি একটি ভালো উদ্যোগ। বিদেশফেরত প্রতারিত অভিবাসীদের জন্য প্রয়োজনীয় আইনগত সহযোগিতা নিশ্চিত করাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ব্র্যাক পরিচালিত সেবাখাতের অন্যান্য প্রকল্পের উপকারভোগীদের মধ্যে বিষয়টি ফোকাস করার জন্য তিনি ব্র্যাক সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। উক্ত কর্মশালায়, জামালগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, বিদেশ-ফেরত/প্রতারিত অভিবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এবং কর্মশালা সঞ্চালন করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী এ.কে. আজাদ। কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা, মূল প্রবন্ধ উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা করেন, এমআরএসসি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম। বিদেশ ফেরত /প্রতারিত অভিবাসীর অভিজ্ঞতার বর্ণনা করেন জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের মো. মনিরুজ্জামান, উত্তর কামলাবাজ গ্রামের রহিমা খাতুন, লম্বাবাক গ্রামের ময়না বেগম, মানিগাঁও গ্রামের আবুল খায়ের। কর্মশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা আয়োজনে সহযোগিতা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্পের জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স