সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় আহত ৪

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৩০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৩০:০৯ পূর্বাহ্ন
ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় আহত ৪
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে নয়টা থেকে রাত ১১টা পর্যন্ত দুই দফা এই হামলার ঘটনা ঘটে। আহতদেরকে ওইদিনই রাতেই ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের মহিষখালি বাজার সংলগ্ন মাঠে মাস খানেক আগে ফুটবল খেলা নিয়ে শিশুদের দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি উপজেলার সলপ গ্রামের শাকিলুর রহমান মান্না (২০)সহ স্থানীয় কয়েকজন তরুণ শিশুদের ঝগড়াটি মীমাংসা করে দেন। রবিবার (২০ অক্টোবর) রাতে উপজেলার উত্তরীর গ্রামে সেলবরষ ইদগাহ নূরুল উলুম মাদ্রাসার মাঠে ওই মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন রাত সাড়ে নয়টার দিকে উপজেলার উত্তরবীর ঈদগাহ মাঠের উত্তর পাশের সড়কে সলপ গ্রামের শাকিলুর রহমান মান্না (২০) কে একা পেয়ে তাকে মাস খানেক আগে হওয়া শিশুদের ঝগড়ার বিচারতো সুষ্ঠুভাবে করিসনি বলেই উত্তর সলপ গ্রামের আমাননূর (২০) রাসেল (২১), উত্তরবীর গ্রামের সাদ্দাম মিয়া ( ২৩), আহাদুল (১৮), রাজা মিয়া (২৩)সহ ১০/১২জন মিলে তাকে এলোপাতাড়ি কিল,ঘুষি, চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে পেটান। রাত পৌনে ১১টার দিকে শাকিলুর রহমান মান্নার বড়ভাই শাকিবুর রহমান (৩৫), জমশেদ আলম (২৫) ভাতিজা আসাদুজ্জামান (২৩), ভাগনে মো. রবিন (২৫) সেখানে গিয়ে কেন শাকিলুর রহমান মান্নাকে মারধর করা হয়েছে এই ঘটনাটি জানতে চান। ঘটনাটি জানতে চাওয়ায় রাত ১১টার দিকে উত্তর সলপ গ্রামের নূরুল হক (৫৫) ও উত্তর বীর গ্রামের ধন মিয়া (৩৫)সহ তাদের সঙ্গে থাকা ১৫/২০জন আসাদুজ্জামান, জমশেদ, রবিনকে লাঠি, রড দিয়ে পেটান এবং ধারালো ছোরা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহত চারজনকে রাতেই ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ধর্মপাশা থানার এসআই মিজানুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন