সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

যৌথবাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:২১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:২১:৫৭ পূর্বাহ্ন
যৌথবাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সাতটি বিস্ফোরক উদ্ধার হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর থানার রাধানগর পয়েন্ট বাজার থেকে বিস্ফোরণ কাজে ব্যবহৃত এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। জানা যায়, নিওজেল ৯০ এক্সপ্লোসিভ মূলত ভারতের তৈরি এক ধরনের বিস্ফোরক। নাগপুরের আমিন এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি এ বিস্ফোরক উপাদান উৎপাদন করে। নিওজেল মূলত ভারতে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আরও অভিযান পরিচালনা করা হবে। র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, সোমবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট বাজার থেকে ১২৫ গ্রাম ওজনের ৭টি বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধার করা বিস্ফোরকগুলো প্রাথমিকভাবে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ