সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

হত্যাচেষ্টার মামলা থেকে পান্নার নাম বাদ দিতে বাদীর আবেদন

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:০৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:০৮:৩৫ পূর্বাহ্ন
হত্যাচেষ্টার মামলা থেকে পান্নার নাম বাদ দিতে বাদীর আবেদন
সুনামকণ্ঠ ডেস্ক :: হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে আসামি করা নিয়ে দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। এবার সেই মামলা থেকে তার নাম বাদ দিতে আবেদন করেছেন বাদী নিজেই। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে খিলগাঁও থানায় এসে বাদী মো. বাকের নিজেই আবেদনটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউস হোসেন। তিনি বলেন, ১১টার দিকে বাদী নিজে থানায় এসে মামলা থেকে জেড আই খান পান্নার নাম বাদ দেওয়ার আবেদন করেন। আমরা এই আবেদনের বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করবো এবং মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় উনার নাম বাদ দেব। জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন তার বাবা মো. বাকের। গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করা হয়। মামলায় জেড আই খান পান্নাকে ৯৪ নম্বর আসামি করা হয়। সেই মামলায় সোমবার হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন জেড আই খান পান্না। জে আই খান পান্নার নাম বাদ দেওয়ার লিখিত আবেদন বাদী মো. বাকের বলেন, খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের পশ্চিমে শুক্কুর আলী গার্মেন্টস মোড়ে আমার ছেলে মো. আহাদুল ইসলামকে বে-আইনি জনতাবদ্ধ দাঙ্গা সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করার ঘটনায় ১৮০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে মামলা রুজু হয়। উক্ত এজাহারের ৯৪ নম্বর ক্রমিকে বর্ণিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে (৬৫) অজ্ঞতা ও ভুলবশত আসামি করা হয়। ৯৪ নম্বর ক্রমিকে বর্ণিত ব্যক্তিকে বাদ দিয়ে মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করিতে মর্জি হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু