সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুরে গণসংবর্ধনা সফলে বিএনপি’র সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২১-১০-২০২৪ ১০:৪২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৪ ১০:৪২:৪২ পূর্বাহ্ন
জগন্নাথপুরে গণসংবর্ধনা সফলে বিএনপি’র সংবাদ সম্মেলন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামের সন্তান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ দীর্ঘ একযুগ পর স্বদেশে আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২২ অক্টোবর মঙ্গলবার তিনি নিজ বাড়ি ছিলিমপুর গ্রামে আসবেন। এ উপলক্ষে স্থানীয় পৌর পয়েন্টে কয়ছর এম আহমদকে নাগরিক গণসংবর্ধনা প্রদান করা হবে। এ গণসংবর্ধনা সফলের লক্ষ্যে ২০ অক্টোবর রোববার জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠেনর উদ্যোগে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট জিয়ার রহিম শাহিন। আগামী ২২ অক্টোবর কয়ছর এম আহমদকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠান সফলের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া বক্তব্যে দেশে বিএনপির অবদান ও দেশের পটপরিবর্তনের পর বিএনপির বর্তমান অবস্থান সংক্রান্ত নানা বিষয় তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এমএ মুকিত ও পরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান, পৌর বিএনপির সভাপতি এমএ মতিন, বিএনপি নেতা তকবুর আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন প্রমুখ। এ সময় সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় গণসংবর্ধনাকে স্বাগত জানিয়ে পৌর শহরে বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন