সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

অনেক রাজনৈতিক দলের এজেন্ডায় রাষ্ট্র সংস্কার চিন্তা নেই : ইফতেখারুজ্জামান

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০৩:২২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০৩:২২:৫৪ পূর্বাহ্ন
অনেক রাজনৈতিক দলের এজেন্ডায় রাষ্ট্র সংস্কার চিন্তা নেই : ইফতেখারুজ্জামান
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের পতনে খুশি হলেও সংস্কারের ধোঁয়া তোলা অনেক রাজনৈতিক দলগুলোর এজেন্ডায় রাষ্ট্র সংস্কারের কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিটির প্রধান ড. ইফতেখারুজ্জামান। শনিবার ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ -শীর্ষক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক সংগঠন ও প্ল্যাটফর্ম, নারী আন্দোলন, মানবাধিকার সংগঠন, সামাজিক উদ্যোক্তা এবং গবেষকদের ঐক্যজোট সিএসও অ্যালায়েন্স এ পরামর্শ সভার আয়োজন করে। ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন বাংলাদেশ গঠন নিয়ে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তাতে আমরা আশাবাদী। তবে এ আন্দোলনের পর নিজেদের যারা জয়ী ভাবছেন, তাঁদের অনেকের এজেন্ডার মধ্যে রাষ্ট্র সংস্কারের চিন্তা-চেতনাটাও নেই। বরং বিভিন্নভাবে বৈষম্য জিইয়ে রাখা বা প্রতিষ্ঠিত করার এজেন্ডা রয়েছে তাদের মধ্যে। সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করা এনজিওগুলোকে বিগত সরকার চাপে রেখেছে অভিযোগ করে ইফতেখারুজ্জামান বলেন, মানবাধিকার লঙ্ঘন ও অনিয়ম-দুর্নীতি রুখতে কাজ করা বেসরকারি সংস্থাগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে। অথচ বিগত ১৫ বছর এনজিও এবং সিএসও খাতের ওপর প্রচ- ধরনের চাপ ছিল। ইফতেখারুজ্জামান বলেন, যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারাই আমাদের চরম শত্রু ভেবেছে। রাষ্ট্রীয়ভাবে অসহযোগিতা করেছে। আবার হয়রানির জন্য মিথ্যা মামলাও করেছে। যখন আবার সেই দল ক্ষমতার বাইরে থেকেছে; বিরোধী দলে গেছে, তখন আমাদের কর্মকা-গুলোকে সাধুবাদ জানিয়েছে। ইফতেখারুজ্জামান বলেন, অনিয়ম-দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, সুশাসনের ঘাটতির চিত্র তুলে ধরে এনজিও এবং সিএসও খাতের সংস্থাগুলো সরকারকে সঠিক কাজটি করতে সহায়তা করে থাকে। কিন্তু বিগত সরকারগুলো সেটা অনুধাবন করতে পারেনি। ফলে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে হয়রানির শিকার হতে হয়েছে। টিআইবির প্রধান বলেন, বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে চাপে রাখার জন্য বিগত সরকার আইনে পরিবর্তন এনেছিল। ফরেন ডোনেশান রেগুলেশন অধ্যাদেশের ১৪ নম্বর উপধারায় পরিষ্কার বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি দেশের সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান স¤পর্কে বিদ্বেষমূলক ও অশালীন কোনো মন্তব্য করেন, তাহলে অপরাধ বলে বিবেচিত হবে। সংস্থাগুলোকে এর মাধ্যমে সুশাসন ও মানবাধিকার কথা বলার ক্ষেত্রে বাধার দেওয়া হয়েছে। এ সময় তিনি বিগত সরকারে প্রতি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করার অভিযোগ তুলে ধরেন। নাগরিক অধিকার হরণের জন্যও ঠিক একইভাবে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। ক্ষমতায় গেলেই রাজনৈতিক দলের আচরণে পরিবর্তন আসে বলেও উল্লেখ করে দুদক সংস্কার কমিশনের এই প্রধান। তিনি আরও বলেন, কোনো দল ক্ষমতায় থাকলে এক রকম, বাইরে থাকলে আরেক রকম যে ব্যবহার আমাদের সঙ্গে করা হয়েছে, সেগুলো মাথায় রেখে আমরা কাজ করেছি। তবে ছাত্র-জনতা যেভাবে সংগ্রাম করে একটি প্রেক্ষাপট আমাদের সামনে এনেছে, সেই জায়গা থেকে এখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সংকীর্ণতা, হয়রানি থেকে মুক্তির পথ খুঁজছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪