সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিশ্রুতিতেই আটকে আছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে

সোনালিকা’র গ্রাহক মিলনমেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০২:৫৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০২:৫৯:০৩ পূর্বাহ্ন
সোনালিকা’র গ্রাহক মিলনমেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: এসিআই মটরস লিমিটেডের আওতাধীন সোনালিকা ট্রাক্টর বাজারজাত করার উদ্দেশ্য নিয়ে সোনালিকা সুনামগঞ্জের উদ্যোগে গ্রাহকদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করে এসিআই মটরস লিমিটেড। শনিবার দিনভর এ মিলনমেলা সুনামগঞ্জ শহরের সুরমা ব্রিজ সংলগ্ন বৈঠাখালি মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, এসিআই মটরস লিমিটেড-এর সোনালিকা ট্রাক্টর কৃষিকাজে ব্যাপক অবদান রাখছে। কৃষিপণ্য উৎপাদনে যথেষ্ট ভূমিকা রাখায় কৃষকরা লাভবান হচ্ছেন। আগে কৃষকরা লাঙ্গল ব্যবহার করতেন কিন্তু বর্তমানে কৃষি যন্ত্রপাতির উপর নির্ভরশীল। এক্ষেত্রে সোনালীকা ট্রাক্টর কৃষিবান্ধব হিসেবে কৃষকদের কাজে ব্যবহৃত হচ্ছে। আমি এসিআই মটরস আওতাধীন সোনালীকায় যারা কাজ করছেন তাদের এবং সকল গ্রাহকদের সফলতা কামনা করছি। এরিয়া ম্যানেজার তানভীর আলম হৃদয়ের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সোনালিকার রিজিওন্যাল ম্যানেজার ইফতেখার হোসাইন, রিকোভারি ম্যানেজার মোশাররফ হোসেন, সিনিয়র মার্কেটিং অর্ফিসার ইমদাদুল হক চৌধুরী, রিংকু রায়, উজ্জ্বল, মোবারক হোসেন, রায়হান, শাওন, মকবুল হোসেন প্রমুখ। পরে মিলনমেলায় অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান

‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান