সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

মধ্যনগরে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০২:৫৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০২:৫৫:০২ পূর্বাহ্ন
মধ্যনগরে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার থেকে গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তোফাজ্জল হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের আলীয়ারপুর গ্রামে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে রয়েছেন। মধ্যনগর থানার এসআই আসাদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা হয়। মামলা নম্বর -০৫(০৯)২৪। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার চামরদানী ইউনিয়নের আলীয়ারপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনকে শুক্রবার রাত আটটার দিকে মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ