সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী

ধর্মপাশা উপজেলা ডিজিটাল সেন্টারে চুরি

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০২:৫৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০২:৫৩:৩৫ পূর্বাহ্ন
ধর্মপাশা উপজেলা ডিজিটাল সেন্টারে চুরি
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা সদরের উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন উপজেলা ডিজিটাল সেন্টারে বৃহ¯পতিবার (১৭ অক্টোবর) রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ডিজিটাল সেন্টারের সার্টার ও সার্টারের দুটি তালা ভেঙে এটির ভেতর থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাজহারুল ইসলাম বলেন, বৃহ¯পতিবার রাত ১০টার দিকে আমি ডিজিটাল সেন্টারটির সার্টারে তালা লাগিয়ে বাসায় চলে যাই। শুক্রবার ভোরে ফজরের নামাজে আসা এক মুসুল্লী ডিজিটাল সেন্টারটির সার্টার ও সার্টারের তালা ভাঙা দেখে ঘটনাটি আমাকে মোবাইল করে জানান। খবর পাওয়ার পরপরই আমি ডিজিটাল সেন্টারটির ভেতরে ঢুকে দেখি ডিজিটাল সেন্টারের ভেতরে থাকা ইউপিএসের ১০টি ব্যাটারি, ফাইল কেবিনেটের ড্রয়ার, কম্পিউটার টেবিলের ড্রয়ারের তালা ভেঙে একটি ওয়েব ক্যামেরা, একটি ডিজিটাল ক্যামেরা, একটি স্মার্ট ফোন, দুটি বাটন ফোন, চারটি পেনড্রাইভ, একটি হেড ফোন ও নগদ ১০হাজার টাকা চোরেরা নিয়ে গেছে। আমি এ ঘটনায় থানায় মামলা করবো। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ এখনো আমি পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ