সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগলকাণ্ডের মতিউর

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ১২:১৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ১২:১৬:৫২ পূর্বাহ্ন
স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগলকাণ্ডের মতিউর মো. মতিউর রহমান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৩১ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
 
গত ঈদুল আজহায় মুশফিকুর রহমান নামে এক তরুণ রাজধানীতে সাদিক অ্যাগ্রো নামের একটি খামার থেকে ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনার জন্য বায়না করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন সেই তরুণের বাবা এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান। বেরিয়ে আসতে থাকে তার বিপুল পরিমাণের সম্পদ অর্জনের খবরও। এক পর্যায়ে আত্মগোপনে চলে যান তিনি। বর্তমানে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলছে।
 
রাষ্ট্রপতির আদেশক্রমে আইআরডির উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৩ (১) ও ধারা ৫১ অনুসারে আগামী ২৯ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তবে তিনি অবসরজনিত আর্থিক সুবিধা (অবসর উত্তর ছুটি, ল্যাম্প গ্র্যান্ট বা ১৮ মাসের বেতন ও পেনশন) পাবেন না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স