সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

এইচএসসিতে জেলার সেরা ফিমেইল একাডেমি

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৯:১৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:১৮:২৭ পূর্বাহ্ন
এইচএসসিতে জেলার সেরা ফিমেইল একাডেমি
সামছুল ইসলাম সরদার :: এবারের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে দিরাই পৌরশহরে অবস্থিত বাংলাদেশের একমাত্র ফ্রি আবাসিক মহিলা নিকেতন বাংলাদেশ ফিমেইল একাডেমি। ১২৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। অসহায়, এতিম মেয়েদের শতভাগ পাসের রেজাল্টে আনন্দে আত্মহারা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটি। একাধিক শিক্ষার্থী বলেন, আমরা যারা একাডেমিতে লেখাপড়া করি প্রায় সবাই গরিব, এতিম, অসহায় পরিবারের সন্তান। জেলার নামি-দামি কলেজকে পিছনে ফেলে এবারের এইচএসসি পরীক্ষায় আমাদের এতিমদের একাডেমির অভূতপূর্ব সফলতায় সত্যিই আমরা আনন্দিত। তারা আরও জানান, প্রথম শ্রেণি থেকে আজ পর্যন্ত আমরা বিনাখরচে লেখা পড়া করছি। পরীক্ষার ফি’সহ যাবতীয় খরচ একাডেমি কর্তৃপক্ষ বহন করছেন। একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আমাদের একাডেমি দিন দিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানের গৌরব লাভ করুক আমাদের প্রিয় একাডেমি এ আমাদের কামনা। প্রিন্সিপাল নাজমা বেগম বলেন, শিক্ষক, শিক্ষার্থীর আন্তরিক প্রচেষ্টা এবং একাডেমির পরিচালক জামিল চৌধুরী মহোদয়ের কঠোর নজরদারি আমাদের এতিম, অসহায় মেয়েদের শতভাগ রেজাল্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিজয় রথ ধরে রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। একাডেমির পরিচালক জামিল চৌধুরী বলেন, বাংলাদেশের গরিব, অসহায় , এতিম, ডিজেবল মেয়েদের উচ্চশিক্ষার পথ সুগম করার স্বপ্ন নিয়ে ২০০৬ সালে দিরাই পৌরশহরের প্রবেশদ্বারে দেশ-বিদেশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় বাংলাদেশের একমাত্র ফ্রি আবাসিক মহিলা নিকেতন বাংলাদেশ ফিমেইল একাডেমি যাত্রা শুরু করে। এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলা ও জেলা শহরের নামি-দামি কলেজকে পিছনে ফেলে শতভাগ ফলাফল সত্যিই আমাদের আনন্দিত করেছে। কালের আবর্তে বাংলাদেশ ফিমেইল একাডেমি আজ একটি বিশাল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আমার শ্রম, ত্যাগ সফল হয়েছে বলে মনে করি। তিনি একাডেমির অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প