সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

যুদ্ধ চালিয়ে যাবেন নেতানিয়াহু, সিনওয়ারের মৃত্যুর পরও শান্তির আশা ক্ষীণ

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৯:০০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:০০:৩০ পূর্বাহ্ন
যুদ্ধ চালিয়ে যাবেন নেতানিয়াহু, সিনওয়ারের মৃত্যুর পরও শান্তির আশা ক্ষীণ
সুনামকণ্ঠ ডেস্ক :: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে চলমান যুদ্ধ অব্যাহত রাখার অঙ্গীকার দিয়েছেন। এর ফলে গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার হত্যার ফলে মধ্যপ্রাচ্যে বছরের পর বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটবে বলে যে আশা করা হচ্ছিল তা কার্যত ভেস্তে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বুধবার ইসরায়েলি সেনাদের একটি অভিযানের সময় গাজার অভ্যন্তরে সিনওয়ার নিহত হন। তিনি ছিলেন ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী। এই ঘটনাকে নেতানিয়াহু বৃহঃপতিবার রাতে ‘একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করে বলেছেন, যুদ্ধ শেষ হয়নি এবং তা চলবে। নেতানিয়াহু বলেন, আমাদের সামনে এখনও অনেক পথ বাকি। যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত না হয়। তিনি আরও বলেন, আমাদের সামনে সুযোগ রয়েছে অক্ষশক্তিকে থামিয়ে এক ভিন্ন ভবিষ্যৎ নির্মাণ করার। অক্ষশক্তি হিসেবে মধ্যপ্রাচ্যে ইরানপন্থি বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে উল্লেখ করেছেন তিনি। নেতানিয়াহুর এই মন্তব্যের সঙ্গে পশ্চিমা নেতাদের অবস্থান সাংঘর্ষিক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য নেতা সিনওয়ারের মৃত্যুকে সংঘাতের অবসানের একটি সম্ভাবনা হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্র এখন যুদ্ধবিরতির আলোচনার পুনরুজ্জীবন এবং আটক জিম্মিদের মুক্তির লক্ষ্যে কাজ শুরুর করার কথা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, সিনওয়ার যুদ্ধবিরতির আলোচনায় রাজি হচ্ছিলেন না এবং তার মৃত্যুর ফলে সেই প্রতিবন্ধকতা দূর হয়েছে। তবে এর অর্থ এই নয় যে সিনওয়ারের স্থলাভিষিক্ত নেতা যুদ্ধবিরতির জন্য রাজি হবেন। লেবাননে কর্মরত এক সিনিয়র কূটনীতিক রয়টার্সকে বলেছেন, আমরা আশা করেছিলাম যে সিনওয়ারের মৃত্যুর পর যুদ্ধ শেষ হবে। তবে আবারও আমাদের ভুল প্রমাণিত হতে হলো। ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মাসব্যাপী প্রচেষ্টা চালিয়েও হামাস ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স