সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি
ভালো নেই শহীদ সোহাগের পরিবার

স্বজনদের কান্না থামছে না, অভাব-অনটনে কাটছে দিন

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন
স্বজনদের কান্না থামছে না, অভাব-অনটনে কাটছে দিন
শহীদনূর আহমেদ :: বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে সরকার পতনের আন্দোলনে যোগ দেন একই পরিবারের তিন ভাই। ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন এক ভাই, গুরুতর আহত হন আরেক জন। ভাই হত্যার বিচার পেতে মামলা করায় হুমকির মুখে অপর ভাই। বলছিলাম, আওয়ামী লীগ সরকারের পতনে যোগ দেয়া জামালগঞ্জ উপজেলা ভীমখালি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের নিহত সন্তান সোহাগ ও আন্দোলনে ক্ষতিগ্রস্ত অপর দুই ভাই বিল্লাল ও শুভ’র কথা। একটি ঘটনায় তছনছ হয়েগেছে পরিবারটির স্বপ্ন। ব্যয়বহুল চিকিৎসা আর পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়ে অভাব-অনটনের সংসারে মানবেতর দিন কাটছে তাদের। জানা যায়, উপজেলার ভীমখালি ইউনিয়নের গোলামীপুর গ্রামে হতদরিদ্র এক পরিবারে বেড়ে ওঠা তিন ভাই সোহাগ, বিল্লাল ও শুভ। ছোটবেলা থেকেই অভাব-অনটনের মধ্যে দিনাতিপাত করতে হতো তাদের। একপর্যায়ে পরিবারের হাল ধরতে সোহাগ বিদেশে পাড়ি জমাতে চাইলেও দালালের খপ্পরে পড়ে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। পরবর্তীতে জীবিকা নির্বাহের আশায় ঢাকা শহরের একটি গার্মেন্টেন্সে শ্রমিক হিসাবে কাজে যোগদান করেন। জীবিকার তাগিদে তিন ভাইকে নিয়ে বসবাস করতেন ঢাকার বাড্ডা এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন সোহাগসহ তিন ভাই। আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সোহাগ। গুলিবিদ্ধ হয়ে আহত হয় তার ছোটভাই শুভ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের নামে বাড্ডা থানায় নিহতের ভাই বিল্লাল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে মুঠোফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি দেয়া হয় তাকে। প্রাণ ভয়ে গ্রামের বাড়িতে চলে আসলেও নিরাপত্তাহীনতায় রয়েছেন বিল্লাল ও তার পরিবারের সদস্যরা। নিহত সোহাগের ছোট ভাই শুভ বলেন, আমরা তিনভাই ঢাকায় গার্মেন্টেন্সে চাকরি করতাম। ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টস বন্ধ হওয়ার পর থেকে নিয়মিত আন্দোলনে যোগ দিয়েছি আমরা। ৫ আগস্ট বাসা থেকে এক সাথে বের হয়েছিলাম আমরা। বাড্ডা থানা এলাকায় আসলে হঠাৎ পুলিশ গুলি ছুড়লে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমি নিজেও পুলিশের গুলিতে আহত হই। হাসপাতালে গিয়ে আমার ভাইয়ের লাশ পাই। নিহত সোহাগের বড়ভাই বিল্লাল মিয়া বলেন, ছাত্র আন্দোলনে আমাদের পরিবার তছনছ হয়ে গেছে। পুলিশের গুলিতে আমার ভাই হারিয়েছি। আরেক ভাই আহত অবস্থায় রয়েছে। পরিবারও আর্থিক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে। সেই দিনের ঘটনায় মামলা দায়েরের পর ভয়ে ঢাকায় থাকতে পারিনি। গ্রামে এসেও রক্ষা নেই। মামলা তুলে নিতে মুঠোফোনে হুমকি আসছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। এদিকে পরিবারের অন্যতম উপাজনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা সোহাগের মা ও বাবা। সন্তানের কথা স্মরণ হলেই আহাজারি করতে থাকেন সন্তানহারা রোকেয়া বেগম। আহত সন্তানদের চিকিৎসা ব্যয় ও কর্মহীন অবস্থায় দুশ্চিন্তা কাটছে না বৃদ্ধা কালাম মিয়ার। নিহত সোহাগের বাবা কালাম মিয়া বলেন, সোহাগ ছিল আমার পরিবারের মুকুট। তাঁর আয়ের টাকায় সংসার চলতো। আহত ছেলের চিকিৎসা ও আর পরিবার চালানো কষ্ট হয়েগেছে। দেশের জন্য ছেলে হারিয়েছি। এখন আমি ন্যায্য বিচার চাই। এদিকে অসহায় পরিবারটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার কথা জানিয়ে স্থানীয় ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, পরিবারটি অনেক অসহায়। আমরা স্থানীয়ভাবে চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। সরকারি-বেসরকারিভাবে পরিবারটির পাশে এগিয়ে আসলে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবে। এদিকে শহীদ পরিবারের অবস্থা সরেজমিনে দেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ভবিষ্যতে শহীদ পরিবারটিকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। এদিকে, দেশের ক্রান্তিলগ্নে অবদান রাখা অসহায় পরিবাটির পুনবার্সনে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর