সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

অরক্ষিত ড্রেন, দুর্ঘটনার শঙ্কা

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ০২:২৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ০২:২৩:২৮ অপরাহ্ন
অরক্ষিত ড্রেন, দুর্ঘটনার শঙ্কা শহরের পৌর মার্কেট ও শহীদ মিনার এলাকায় ড্রেন থাকলেও, তাতে স্ল্যাব নেই
সুনামগঞ্জ শহরের পৌর মার্কেট ও শহীদ মিনার এলাকায় ড্রেন থাকলেও, তাতে স্ল্যাব নেই। অরক্ষিত এই ড্রেনের পাশ দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সচেতন নাগরিকবৃন্দ জনগুরুত্বপূর্ণ ওই এলাকায় নির্মিত ড্রেনের ওপর দ্রুত স্ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন।
 
সুনামগঞ্জ পৌর কর্তৃপক্ষ জানায়, কিছুদিনের মধ্যে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে হতে পৌরমার্কেট হয়ে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ড্রেন সংস্কারের কাজ শুরু হবে। একই সাথে পশ্চিমবাজারের ড্রেনের উঁচুকরণের কাজও হবে। বর্ষার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। থেমে থেমে কাজ করার চেয়ে লাগাতার কাজ করে শেষ করা হবে। রাস্তায় রড, সিমেন্ট, বালু-পাথর রেখে কাজ করা হলে জনসাধারণের চলাচলে কিছু সমস্যা হবে। শুষ্ক মওসুমে লাগাতার কাজ করলে মানুষের ভোগান্তি কম হবে। তখন সংস্কার কাজের কারণে কারো চলাচলে সমস্যা হবে না। 
 
পথচারী রুমেন আহমদ বলেন, পৌর মার্কেটের সামনে থাকা ড্রেনের উপর দিয়ে চলাচলের সময় লাগাতার দুইদিন পড়ে গেছি। শহীদ মিনারের সামনে একদিন, পৌরমার্কেটের জালালাবাদ বেকারির পাশে একদিন। আমি তেমন আঘাত না পেলেও লজ্জা পেয়েছি।
ব্যবসায়ী রউফ মিয়া বলেন, ড্রেন পরিষ্কার করতে গিয়ে স্ল্যাব অপসারণ করা হয়েছে। প্রায় ৪ মাস ধরে ড্রেনের স্ল্যাব নেই। এতে দুর্ঘটনা ও মানুষের ভোগান্তি বেড়েছে। এটি দ্রুত সংস্কারের দাবি জানাই।
 
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. বুরহান উদ্দিন বলেন, শহরের প্রাণকেন্দ্র পৌরমার্কেট এলাকায় ড্রেনের স্ল্যাব খুলে রাখায় মানুষজন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনাসহ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এসব ড্রেনের দ্রুত সংস্কার কাজ করা দরকার। 
 
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেছেন, ড্রেন সংস্কারের উদ্যোগ আছে। সংস্কার কাজের টেন্ডার হয়েছে। বৃষ্টির দিন শেষ হলে কাজ শুরু হবে। তিনি আরও বলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে হতে পৌরমার্কেট হয়ে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ড্রেন সংস্কারের কাজ শুরু হবে। একই সাথে পশ্চিমবাজারের ড্রেনের উঁচুকরণের কাজও হবে। এই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স