সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন

৭২ বোতল মদ ও ১৫০ বস্তা চিনি জব্দ, গ্রেফতার ৩

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৮:১৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৮:১৯:০১ পূর্বাহ্ন
৭২ বোতল মদ ও ১৫০ বস্তা চিনি জব্দ, গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার :: ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে ৭২ বোতল বিদেশি মদ এবং ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ এবং এর সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ছাতক থানার এসআই মো. বিন আমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বৃহ¯পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার নজমপুর গ্রামের ফজলুর রহমানের (৫০) বসতঘর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফজলুর রহমানের হেফাজতে থাকা ৭২ বোতল এসি ব্ল্যাক নামক বিদেশি মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয় আল-আমিন নামের আরেক আসামি পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতসহ পলাতক আসামির বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এসআই মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার মুক্তিরগাঁও গ্রামের মো. শফিউল আলম (২৭) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সনখলা গ্রামের মো. আকতার হোসেন (৩৫)। ছাতক পৌরসভাস্থ বাসস্ট্যান্ড সংলগ্ন সোহাগ মিয়ার মার্কেটের সামনের রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ৭ হাজার ৫০০ কেজি (১৫০ বস্তা) ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত ১টি মিনি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা