সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাড়ে ৫ বছরে সড়কে ঝরেছে ৩৫ হাজারের বেশি প্রাণ

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১০:৫৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১০:৫৫:০২ পূর্বাহ্ন
সাড়ে ৫ বছরে সড়কে ঝরেছে ৩৫ হাজারের বেশি প্রাণ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে সাড়ে পাঁচ বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২ হাজার ৭৩৩টি। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ হাজার ৩৮৪ জন এবং আহত হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন। একই সময়ে ১১ হাজার ৬৬৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ হাজার ৫৯৩ জন। যা মোট নিহতের ৩২.৭৬ শতাংশ। গত বুধবার (১৬ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় ৮৭ হাজার ৮৮৪ কোটি ১২ লাখ টাকার মানবসম্পদের ক্ষতি হয়েছে। একই সময়ে ৫৮৭টি নৌ-দুর্ঘটনায় এক হাজার ২১ জন নিহত, ৫৮২ জন আহত এবং ৩৬৯ জন নিখোঁজ রয়েছেন। এক হাজার ২২৮টি রেলপথ দুর্ঘটনায় এক হাজার ৪০৩ জন নিহত এবং এক হাজার ২৬৯ জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনাগুলোর মধ্যে ছয় হাজার ৮৪৩টি মুখোমুখি সংঘর্ষ, ১২ হাজার ১৬৭টি নিয়ন্ত্রণ হারিয়ে, আট হাজার ৬৩১টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, চার হাজার ৩৩৬টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ৭৫৬টি অন্যান্য কারণে ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর