সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ স্বচ্ছ ভোটের প্রত্যাশা আজ ভোটের লড়াই জয় পেতে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি সারাদেশে ৮৭৭০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিজয় মালা কার গলে? হাসননগরে দিনমজুরের বসতভিটায় ‘রহস্যজনক’ অগ্নিকান্ড সুবিধাজনক অবস্থানে কলিম উদ্দিন মিলন বিএনপি’র বাধা বিদ্রোহী জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত : তারেক রহমান প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫টি আসন ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি জামায়াত বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি : নাছির চৌধুরী মোল্লাপাড়ায় জামায়াত প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা শান্তিগঞ্জে পিতা-পুত্রের পিআইসি, পরিবারকেন্দ্রিক একাধিক কমিটি বাঁধ নির্মাণে অনিয়মে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!

শান্তিগঞ্জে বিএনপি’র কর্মীসভা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১০:৪৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১০:৪৯:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে বিএনপি’র কর্মীসভা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে কর্মীসভা করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ। বৃহ¯পতিবার বিকাল ৪টায় ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোণা গ্রামের মাঠে এই সভা করেন তিনি। কর্মীসভায় সভাপতিত্ব করেন শত্রুমর্দন বাঘেরকোণা গ্রামের প্রবীণ মুরব্বি আবদুন নূর। যুবদল নেতা ও ব্যবসায়ী সারোয়ার হোসেন খান লাহিমের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফারুক আহমদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শত্রুমর্দন গ্রামের প্রবীণ মুরব্বি মো. সিরাজ মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা তফজ্জুল হোসেন ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মাস্টার শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নূরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা নূরুল ইসলাম, শত্রুমর্দন বাঘেরকোণা গ্রামের বাসিন্দা সিরাজ মিয়া, মুরব্বি আবুল কালাম, আবদুল মতলিব, মখদ্দুছ আলী, আবদুল খালিক, মো. মর্তুজ আলী, বারিক মিয়া, শাহীন মিয়া, আলী আহমদ, দিলাল মিয়া, আরিফ মিয়া, ইউনিয়ন যুবদল নেতা মনির হোসেন, সাদ্দাম হোসেন, আবু সাইদ, তারিফ মিয়া, জলাল উদ্দিন, ছাত্রদল নেতা আরিয়ান ফয়সল, উপজেলা ওলামা দলের সাধারণ স¤পাদক সালেহ আহমদ, জেলা প্রজন্মদলের সাংগঠনিক স¤পাদক শব্দেন নূর আহমদ সাগর প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও প্রজন্মদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স