সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিশ্রুতিতেই আটকে আছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে

স্বাস্থ্য ও গণমাধ্যমসহ আরও ৪ খাত সংস্কারে কমিশন গঠন

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১০:৪১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১০:৪১:৪৩ পূর্বাহ্ন
স্বাস্থ্য ও গণমাধ্যমসহ আরও ৪ খাত সংস্কারে কমিশন গঠন
সুনামকণ্ঠ ডেস্ক :: স্বাস্থ্য-গণমাধ্যমসহ আরও চার খাত সংস্কারে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন চার কমিশনের প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে। বৃহ¯পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন চার কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন পরিবেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি স¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকেই কমিশন গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যবিষয়ক কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, গণমাধ্যম কমিশনের প্রধান কলামিস্ট কামাল আহমেদ, শ্রমিক অধিকার কমিশনের প্রধান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন খান এবং নারী অধিকার কমিশনের প্রধান নারীপক্ষের প্রতিষ্ঠাতা ও মানবাধিকারকর্মী শিরিন পারভীন হক। সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থা সংস্কার নিয়ে ভবিষ্যতে কমিশন গঠনের সম্ভাবনার কথাও জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান

‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান