সুনামগঞ্জ , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

কৃষি ব্যাংকের রবি মৌসুমের ফসল ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ১০:০৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১০:০৫:৪৪ পূর্বাহ্ন
কৃষি ব্যাংকের রবি মৌসুমের ফসল ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন
রবি মৌসুমের ফসল ঋণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান ‘রবির সূচনা ১৪৩১ বাংলা’ ১৬ অক্টোবর বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ অঞ্চলাধীন ৩০টি শাখায় অনুষ্ঠিত হয়। বিকেবি, সুনামগঞ্জ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ নূরুশ শামছ এবং সভাপতিহিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক (এজিএম) মোস্তাক হোসেন। অনুষ্ঠানে মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর বলেন, সুনামগঞ্জ অঞ্চলের ঋণ বিতরণের বড় একটি খাত তথা একমাত্র খাত বোরো। এই অঞ্চলের ৮০% ঋণ এই মৌসুমে বিতরণ করা হয়ে থাকে। তিনি ঋণ গ্রহীতাদের পুরাতন ঋণ পরিশোধ করে প্রয়োজনে নতুন ঋণ গ্রহণে বিশেষ আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে কৃষি ব্যাংক সিলেট বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ বলেন, রবি’র সূচনা ১৪৩১ বাংলা বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ জেলার একটি বিশেষ প্রোগ্রাম। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যাতে কৃষি ব্যাংকের ঋণ সুবিধা পায় সেজন্য এ প্রোগ্রামটি একটি কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, রবি মৌসুমে ঋণ বিতরণের পাশাপাশি কৃষি ব্যাংকের অন্যান্য সেবা প্রদানে ব্যাংক কর্মকর্তা/কর্মচারীরা সদাতৎপর। তিনি গ্রাহকদের কৃষি ব্যাংকে ঋণ সেবার সাথে সাথে সকল ব্যাংকিং সেবা গ্রহণে বিশেষ আহবান জানান। তিনি জানান, কৃষি ব্যাংকে আমানত শতভাগ নিরাপদ। জেলার অন্যান্য শাখায় উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ পরিদর্শকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে জেলার ৩০টি শাখায় ৮১৫ জন গ্রাহকের মাঝে ৮৬৪.৬৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স