সুনামগঞ্জ , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে ৫ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে: বাণিজ্যমন্ত্রী সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব, বিলীনের পথে ছয় গ্রাম ৭ চিকিৎসক বদলিতে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল দীর্ঘদিন তালাবদ্ধ অফিস, দেখা নেই কর্মকর্তা-কর্মচারীর ‎জামালগঞ্জে দুই সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না : মির্জা ফখরুল সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে : শফিকুর রহমান ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা : মৎস্য প্রতিমন্ত্রী নিত্যপণ্যের বাজারে নজর রাখবে এআই, জানালেন বাণিজ্যমন্ত্রী পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট চূড়ান্ত প্রস্তুতিতে ইসি, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল হতে পারে নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ শান্তিগঞ্জে ইউএনও বদলি, সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী হাফিজ নাঈমের ফাঁসির রায়ের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন শীঘ্রই শুরু হচ্ছে গোবিন্দগঞ্জ-ছাতক ফোরলেন সড়ক নির্মাণকাজ

আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ০৯:৫৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১২:৪৯:১৯ অপরাহ্ন
আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার :: ছাতকে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় বিতর্কিত ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিনকে প্রধান আসামি করে থানায় মামলা করেছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মঙ্গলবার সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের অভিযোগ এনে ছাতক থানায় এ মামলাটি দায়ের করেছেন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুস সালাম। জানাযায়, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলকে পুলিশ আটক করে। পরে কৌশল অবলম্বন করে লোক জড়ো করেন শাহাব উদ্দিন। মঙ্গলবার বিকালে সিংচাপইড় ইউনিয়নের গহরপুর ও কালিপুর পয়েন্টে পুলিশের সঙ্গে তার লোকজন মারামারিতে জড়িত হয়। এ সুযোগে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেল পালিয়ে যান। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে ৫ জনকে যৌথবাহিনী গ্রেফতার করেছে। ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেল সুনামগঞ্জ সদর থানায় দ্রুতবিচার আইনে দায়েরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তিনি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। গ্রেফতার আসামিরা হলেন- সিংচাপইড় গ্রামের আব্দুল জব্বারের পুত্র মো. কামাল আহমদ (২৬), গহরপুর গ্রামের আব্দুল বারীর পুত্র মো. ইজাজুর রহমান (২৭), মাওলানা নুর উদ্দিন আহমদের পুত্র মো. খলিলুর রহমান (২৯), ছত্রিশ কালিপুর গ্রামের আব্দুল আউয়ালের পুত্র মো. রেজা মিয়া (২৫) ও গহরপুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র মো. সাইম উদ্দিনসহ (২০) ৩৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলকে আটকের পর ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ৬ জন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৭ চিকিৎসক বদলিতে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল

৭ চিকিৎসক বদলিতে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল