সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

​‘তুমি কে, আমি কে ? বিকল্প ! বিকল্প !’ আওয়াজ প্রসঙ্গে

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ০১:০৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ০১:০৮:২১ অপরাহ্ন
​‘তুমি কে, আমি কে ? বিকল্প ! বিকল্প !’ আওয়াজ প্রসঙ্গে
সম্প্রতি ‘লেখা নাই পড়া নাই সমাজের সর্দার,/ জ্ঞানীগুণি চুপচাপ,/ নিক্তি ধরে চোর বাটপার’ লোকজনকে এমন ধরনের একটা ছড়া কাটতে শোনা যাচ্ছে। বিষয়টা অবশ্যই গোলমেলে তাতে কোনও সন্দেহ নেই। আপাতত সে গোলমেলে অবস্থার রহস্যোন্মচন থেকে বিরত থাকাই সমীচীন মনে করছি, কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর আয়োজন করার দরকার বোধ করছি না। কিন্তু এই গোলমেলে অবস্থা বিশেষের মধ্যেও কোথায় যেনো বঞ্চনার আগুনে ঝলসে যাওয়া একটি বাস্তবতার মুখ ছড়ার ছন্দের ছায়াচ্ছন্নতার আড়াল থেকে উঁকি মারছে। এই মুখটি বর্তমান সমাজসাংস্থিতিক ব্যবস্থাকাঠামোর পরিসরে দৃশ্যমান অস্থির বাংলাদেশের মুখ। এই মুখটিকে আমরা শান্তির ¯িœগ্ধ ছায়ায় সুখি, সমৃদ্ধ, সত্য ও স্বাধীনতার মাঝে হাসি-খুশিতে উজ্জ্বল দেখতে চাই। কিন্তু কোটাসংস্কার আন্দোলন, তার সাময়িক দুঃখজনক পরিণতি ও ভবিষ্যৎ অভিমুখিতা কোনওটাই স্বস্তিজনক কীছু আমাদেরকে সামনে উপস্থিত করছে না।

যাঁরা উক্ত ছড়াটি কাটছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, তাঁরা আর একটি তাৎপর্যপূর্ণ কথা বলছেন, ‘তুমি কে, আমি কে ? বিকল্প! বিকল্প!’। এই বিকল্পটা কী সেটা সহসা বোঝা যাচ্ছে না। যদি ধরে নেওয়া যায় গভীর ও অধিক তাৎপর্যপূর্ণ অর্থে এই ‘বিকল্প’ বলতে, দেশের ক্ষমতা বলয়ে বর্তমানে ক্ষমতায়িত শক্তির সমশ্রেণির পরিবর্তন নয় বরং পরিবর্তন আরও একটু এগিয়ে দেশের আর্থসামাজিক ব্যবস্থাকাঠামোর পরিবর্তনকে বোঝানো হচ্ছে, তা হলে এই আওয়াজটার একটি তাৎপর্যপূর্ণ মূর্তনির্দিষ্ট রূপকল্প উপস্থিত হয়। অন্যথায় সেটা ক্ষমতাবলয়ে দলের পরিবর্তন হবে বটে কিন্তু আগের মতোই জনশোষণ বহাল থেকে দেশের সমাজসাংস্থিতিক অবস্থার কোনও পরিবর্তন সূচনা করবে না অর্থাৎ প্রতিষ্ঠিত শোষণ-শাসন-নির্যাতনমূলক ব্যবস্থা অপরিবর্তিত থেকে উক্ত ‘বিকল্প’কে বিলকুল বিকল করে তোলবে। ভুলে গেলে চলবে না, প্রতিষ্ঠিত সমাজব্যবস্থার নাম পুঁজিবাদ। জানা কথা, বিশ^বিশ্রুত পুঁজিবাদ একটি মুনাফা নির্ভর শোষণভিত্তিক আর্থসামাজিক ব্যবস্থাকাঠামো। যে-ব্যবস্থায় সমাজের মানুষের মধ্যে স্বল্প সংখ্যক একদল বৃহৎ সংখ্যক আরেক দলকে শোষণ করে ধনী হয়।

সুতরাং ধরে নিচ্ছি প্রকীর্ণ আওয়াজ ‘বিকল্পে’র অভীষ্ট অর্থ ‘সমাজতন্ত্র’ করতে না পারলেও নিদেনপক্ষে  এই ‘বিকল্প’ বলতে আর্থনীতিকভাবে শোষণ-নির্যাতন রহিতপূর্ণ একটি বিকল্প সমাজব্যবস্থাকে বোঝাতেই হবে। তা না হলে এই আওয়াজ একটি শূন্যগর্ভ  ফাঁকা বুলিতে পর্যবসিত হবে। যাঁরা এই আওয়াজটা তোলছেন তাঁদের সে-বাধবুদ্ধি আছে কি? আর থাকলে তার জন্য তাঁদের সংগঠন কোথায়? 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪