সুনামগঞ্জ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

সরকারি ঘরের জামানতের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০১:২০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০১:২০:৩৭ পূর্বাহ্ন
সরকারি ঘরের জামানতের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ
হোসাইন আহমদ :: মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলাসহ সারাদেশে ভূমিহীনদের ঘর নির্মাণ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সে সময় সরকারি ঘরের জামানতের কথা বলে ভূমিহীন ৩টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শান্তিগঞ্জ উপজেলার ১নং শিমুলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল আহমদসহ তার সহযোগী একই এলাকার আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের বিরুদ্ধে। ইউপি সদস্য রাসেল আহমদ শিমুলবাক ইউনিয়নের মুক্তখাই গ্রামের খলিলুর রহমানের পুত্র এবং তার সহযোগী আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান একই গ্রামের মৃত ফজর আলীর পুত্র। ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, দুই বছর আগে ভূমিহীনদের ঘর নির্মাণের জন্য জামানতের কথা বলে ৭০ হাজার টাকা করে ৩টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা এবং খরচ বাবদ আরো ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা নেন ওই ইউপি সদস্য ও তার সহযোগী আওয়ামী লীগ নেতা। কথা ছিল ঘর হস্তান্তরের দুই বছর পর টাকা ফেরত দেওয়ার। হতদরিদ্র ৩টি পরিবারের কাছে ঘর ও দলিল হস্তান্তরের দুই বছর পেরিয়ে গেলেও অভিযুক্ত ইউপি সদস্য ও তার সহযোগী আওয়ামী লীগ নেতা ঘরের জামানতের কথা বলে ৩টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে নেওয়া ২ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। টাকা ফেরত চাইতে গেলে উল্টো গালাগাল করেন ইউপি সদস্য রাসেল আহমদ ও তার সহযোগী আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান। এমন অভিযোগ ভুক্তভোগী ৩টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের। তারা বলেন, আমরা গরিব মানুষ। ধার দেনা করে টাকা দিয়েছি। এখন দিনমজুরির করে সেই ধারদেনা পরিশোধ করছি। ভূমিহীন ভুক্তভোগী মুক্তখাই গ্রামের ঝলক মিয়া বলেন, রাসেল আহমদ মেম্বার আমাদেরকে সরকারি ঘর দেওয়ার কথা বলে প্রথমে ৩ হাজার টাকা খরচ বাবদ নেয়। পরে সরকারি ঘর আমাদের নামে বরাদ্দ হয়েছে এবং ঘরের জামানত হিসেবে (সিকিউরিটি) ঘর প্রতি ৭০ হাজার টাকা দিতে বলে। উক্ত টাকা দুই বছর পর মেম্বারের মাধ্যমে ফেরত দেওয়ার আশ্বাস দেয়। আমরা সরল বিশ্বাসে টাকা রাসেল আহমদ মেম্বার ও তাহার সহযোগী আওয়ামী লীগ নেতা মুজিবুরকে দেই। ঘর পাওয়ার দুই বছর পর আমাদের জামানতের টাকা ফেরত চাইলে তারা দেই দিচ্ছি বলে সময় নিতে থাকে। পরে উপজেলা সদরে সরকারি ঘর বাস্তবায়নকারী অফিসারের নিকট থেকে জানতে পারি, সরকারি ঘর আমাদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছে। এতে কোন জামানতের টাকা লাগে না। আমাদের টাকা ইউপি সদস্য রাসেল আহমদ ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান আত্মসাৎ করেছেন। এখন টাকা ফেরত দেওয়ার বিষয়ে টালবাহানা করছে। ভূমিহীন ভুক্তভোগী মুক্তাখাই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী মোছা. রুফেদা বেগম বলেন, আমরা ভূমিহীন গরীব মানুষ। সরকারি ঘর দিবে বলে রাসেল মিয়া ও আওয়ামী লীগ নেতা মুজিবুরকে আমি টাকা দিছি। সরকারি ঘর পেয়েছি। জামানতের টাকা ফেরত পাই নাই। পরে জানিতে পারি, রাসেল মেম্বার ও আওয়ামী লীগ নেতা মুজিবুর জামানতের কথা বলে আমাদের কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলার ১নং শিমুলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল আহমদের সঙ্গে কথা বলতে গেলে ঘর দেওয়ার কথা বলে টাকা নেননি বলে দাবি করেন তিনি। ঘর ঘর পাওয়া ব্যক্তিদের গোষ্ঠীর সাথে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা রয়েছে। তাই তারা দীর্ঘদিন পর আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, এগুলো সম্পূর্ণ মিথ্যে। অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, শান্তিগঞ্জে মুজিব শতবর্ষ আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ পেলে সেটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত