সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

​হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির পূর্ণ তালিকা প্রকাশ

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ১২:৫৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ১২:৫৭:১১ অপরাহ্ন
​হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির পূর্ণ তালিকা প্রকাশ হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কার্যকরী কমিটি
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কার্যকরী কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) ৪১ সদস্যবিশিষ্ট কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়। কমিটিতে হাওর জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিগণ রয়েছেন। তারা হাওর আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এর আগে গত ৬ জুলাই সুনামগঞ্জে সম্মেলনের মাধ্যমে সভাপতি, কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হলেও গতকাল সোমবার কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, কার্যকরী সভাপতি হিসেবে অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন বিজন সেন রায়।
কমিটিতে ৭ জন সহ-সভাপতি, ২ জন যুগ্ম সম্পাদক, ৪ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। কমিটির সহ-সভাপতিবৃন্দ হলেন সুখেন্দু সেন, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, ফারুক আহমদ চৌধুরী (সিলেট), জাফর ইকবাল চৌধুরী (হবিগঞ্জ), ওবায়দুর রহমান বাদল (কিশোরগঞ্জ), শাহাদাত হোসেন (মৌলভীবাজার) ও বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- একে কুদরত পাশা ও ওবায়দুল হক মিলন। চারজন সাংগঠনিক সম্পাদক হলেন- প্রভাষক দুলাল মিয়া, কাউসার চৌধুরী (সিলেট), শামীম আহমদ (ব্রাহ্মণবাড়িয়া) ও মোনায়েম খান (নেত্রকোণা)। সম্পাদকীয় কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে আছেন নারীনেত্রী আরতি তালুকদার, দফতর সম্পাদক আনোয়ারুল হক, প্রচার সম্পাদক শহিদনূর আহমেদ, বাঁধ বিষয়ক সম্পাদক রাজু আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদ মণি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সবিতা চক্রবর্তী।

কমিটির কার্যকরী সদস্যবৃন্দ হলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নির্মল ভট্টাচার্য্য, সঞ্চিতা চৌধুরী, চৌধুরী মিছবাহুল বারী (হবিগঞ্জ), প্রদীপ কুমার পাল, শামস শামীম, মোহাম্মদ বজলুল হাসান চৌধুরী, এনামুল কবির, তরুণ কান্তি দাস, রাধিকা রঞ্জন তালুকদার, অ্যাডভোকেট সুব্রত দাস (সিলেট), মো. আশরাফ আলী তালুকদার, দেবল তালুকদার, হাবিবুল্লাহ আছকির তালুকদার, মিছবাহ উদ্দিন, আকরাম উদ্দিন, মোসাইদ আহমদ রাহাত, শওকত আলী ও ইসমাইল আলী।  -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ