সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০১:০৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০১:০৭:৫৭ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের তথ্য এবং চিত্র সংরক্ষণে আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টে বিশ্বব্যাপী সাড়া জাগানো বাংলাদেশের ছাত্র-জনতার অভাবনীয় বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদপ্তর। এতে আরও বলা হয়, এ আন্দোলন ও বিপ্লবের কোনো ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র যদি কারও সংগ্রহে থাকে, তাহলে তা সংক্ষিপ্ত বর্ণনাসহ ঢ়রফলঁষু২০২৪@মসধরষ.পড়স ই-মেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো যাচ্ছে। একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়দীপ্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এ বিপ্লব। এ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আপামর ছাত্র-জনতা। এতে আরও বলা হয়, স্বপ্নের বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে শিশু-কিশোর-ছাত্র-জনতা। রক্তাক্ত জুলাইয়ের দুর্বিষহ নৃশংসতা ও এর বীরত্বগাথা যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে। আপনার সংগ্রহে থাকা বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ সংরক্ষণে অবদান রাখুন আপনিও।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী