সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

গণমাধ্যমকর্মীদের হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহ করা হবে

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০৮:১১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০৮:১১:২৪ পূর্বাহ্ন
গণমাধ্যমকর্মীদের হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহ করা হবে
সুনামকণ্ঠ ডেস্ক :: গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে কোনো মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হলে তার তথ্য চেয়েছে পর্যবেক্ষক কমিটি। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানানো হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির বলেন, কমিটির আহ্বায়ক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার মো. আলতাব উল আলমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা সিদ্ধান্ত দেন, যেসব গণমাধ্যমকর্মী হয়রানি ও মামলার শিকার হয়েছেন, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করবে এবং পর্যায়ক্রমে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে। কমিটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) প্রধান করা হয়। বাকি সদস্যরা হলেন প্রধান তথ্য কর্মকর্তা, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস)।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স