সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

জাতীয় পার্টির একাংশদের ঐক্য প্রক্রিয়া শুরু

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০৮:০৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০৮:০৭:১৪ পূর্বাহ্ন
জাতীয় পার্টির একাংশদের ঐক্য প্রক্রিয়া শুরু
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় পার্টির (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৯ সেপ্টেম্বর জাতীয় পার্টি (রওশন) একাংশের সিদ্ধান্ত মোতাবেক ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (১৪ অক্টোবর) জাতীয় পার্টি (কাজী জাফর) একাংশের চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আলোচনায় জাতীয় পার্টির সব অংশকে একত্রে ঐক্যবদ্ধ করে একক জাতীয় পার্টি করার বিষয়ে ঐকমত্য হয়। এ লক্ষ্যে সব অংশের নেতাদের সঙ্গে অনুরূপ আলোচনা করে একত্রিত জাতীয় পার্টি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টি (বেজেপি) চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং জাতীয় পার্টির আরেক অংশ বাংলাদেশ জাতীয় পার্টি (ড. এম এ মতিন) চেয়ারম্যান ড. এম এ মূকিতের সঙ্গে দ্রুত আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভায় জাতীয় পার্টি (রওশন) কো-চেয়ারম্যান ও দলের মুখপাত্র গোলাম সারোয়ার মিলনকে ঐক্য প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। প্রক্রিয়ার কার্যক্রম পরিচালনা করার জন্য জাতীয় পার্টির (রওশন) সিনিয়র যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদাকে প্রক্রিয়ায় যুক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল