সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

সালমান-আনিসুল-পলক-মামুন আরও ৪৭ মামলায় গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০১:৩৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০১:৩৭:৫০ পূর্বাহ্ন
সালমান-আনিসুল-পলক-মামুন আরও ৪৭ মামলায় গ্রেফতার
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১৪ জনকে পৃথক ৪৭ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এসব মামলা বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ও আহতের ঘটনায় ভুক্তভোগীরা দায়ের করেন। এর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা ৭ থানার পৃথক ৪৭ মামলায় ১৪ জনকে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সালমান এফ রহমানকে মতিঝিল থানার ১৭ মামলা, মিরপুর থানার ৪টি এবং ধানমন্ডি ও বাড্ডা থানায় ১টি করে মামলায় গ্রেফতার দেখানো হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মিরপুর ৭, বাড্ডা ও ধানমন্ডিতে ১ করে মামলায় গ্রেফতার দেখানো হয়। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে মিরপুরে ৭, মোহাম্মদপুরে ১, ধানমন্ডিতে ৩, বাড্ডায় ২ মামলায় গ্রেফতার দেখানো হয়। জুনায়েদ আহমেদ পলককে মিরপুর ৩, বাড্ডায় ২, ধানমন্ডিতে ১ মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া রাশেদ খান মেননকে মিরপুর-২, হাসানুল হক ইনুর মিরপুর-বাড্ডা-ধানমন্ডির থানায় একটি করে মোট ৩টা, দীপু মনির বাড্ডা থানার ১টি, সাবেক সংসদ সদস্য সাদেক খানের মোহাম্মদপুর থানার-২ ও আদাবর-১, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনাপরিচালক দিলীপ কুমার আগরওয়ালের বাড্ডা ও ধানমন্ডি থানার একটি, সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানের ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও থানার একটি ও সাংবাদিক ফারজানা রুপাকে মোহাম্মদপুর থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়াও বাড্ডা থানার মামলায় আওয়ামী লীগ নেতা রুস্তম আলী ও শাহাবুদ্দিনকে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার