সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০১:৩৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০১:৩৩:৩৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা সদরে নেই কোনো যাত্রীছাউনি। এর ফলে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কিংবা তীব্র শীতে বাতাসের মধ্যে খোলা জায়গায় দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জ পয়েন্টে একটি যাত্রীছাউনি নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। সরেজমিনে দেখা গেছে, শান্তিগঞ্জ পয়েন্টে মানুষজন গন্তব্যে পৌছতে গাড়ির জন্য অপেক্ষা করেন। কেউ সুনামগঞ্জ শহরের দিকে আবার কেউ সিলেট বিভাগীয় শহরের দিকে নিজ নিজ কাজের জন্য যাতায়াত করেন। শান্তিগঞ্জ পয়েন্টের আশপাশে যাত্রী সাধারণের কোন অবস্থান করার জায়গা নেই। যাত্রীরা রাস্তার পাশে এখানে-সেখানে দাড়িয়ে অপেক্ষা করেন। বৃষ্টি হলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেক সময় যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে যান। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি শান্তিগঞ্জ উপজেলার দিয়ে চলে গেছে। যার ফলে শান্তিগঞ্জ উপজেলা সদরের শান্তিগঞ্জ পয়েন্ট থেকে উপজেলার অধিকাংশ গ্রামের লোকজন সিলেট-ঢাকা ও দেশের বিভিন্ন গন্তব্যে গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। যাত্রীছাউনি না থাকায় দুর্ভোগ হচ্ছে এসব এলাকার কয়েক হাজার মানুষের। শান্তিগঞ্জ পয়েন্টের বাস কাউন্টার মালিক আব্দুল ওয়াকিব ভান্ডারী বলেন, শান্তিগঞ্জ পয়েন্টে আগে একটি যাত্রীছাউনি ছিল। রাস্তা বড় করায় ছাউনিটি ভেঙে ফেলা হয়েছে। এখন আর যাত্রীছাউনি নাই। এখন সিলেট ও ঢাকার যাত্রীরা রোধে পুড়ে ও বৃষ্টিতে ভিজে পয়েন্টে অবস্থান করেন। এখানে যাত্রীছাউনি না থাকায় প্রতিদিন শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ভোগান্তিতে পড়তে হয়। শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ জানান, শান্তিগঞ্জ পয়েন্টে আগে একটি যাত্রীছাউনি ছিল। রাস্তা সম্প্রসারণ করার কারণে ছাউনিটি ভেঙে ফেলা হয়েছে। যাত্রীছাউনি না থাকায় মানুষজনকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। শান্তিগঞ্জ পয়েন্টে যাত্রীছাউনি নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। শান্তিগঞ্জ বাজার কমিটির সভাপতি রিপন তালুকদার বলেন, শান্তিগঞ্জ বাজারটি উপজেলা সদরের বাজার। এখানে আগে যাত্রীছাউনি ছিল। এখন আর নাই। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি যাত্রীছাউনি নির্মাণ করে উপজেলাবাসীর ভোগান্তি লাঘব করবেন। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, শান্তিগঞ্জ পয়েন্টে একটি যাত্রীছাউনি প্রয়োজন। প্রতিদিন উপজেলার অধিকাংশ লোকজন এ পয়েন্ট দিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন। বিষয়টি আমার নজরে আছে। শীঘ্রই জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন