সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

নৌকাবাইচ দেখানোর কথা বলে শিশুকে অপহরণ, চার দিন পর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০৯:২৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০৯:২৪:৪৭ পূর্বাহ্ন
নৌকাবাইচ দেখানোর কথা বলে শিশুকে অপহরণ, চার দিন পর লাশ উদ্ধার
সুনামকণ্ঠ ডেস্ক :: নৌকাবাইচ দেখানোর কথা বলে সারজিদ আহমদ (৯) নামের এক শিশুকে গত সোমবার অপহরণ করা হয়েছিল। অপহরণের চার দিন পর গত শুক্রবার রাতে মাছের খামার থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সারজিদ আহমদের বাড়ি জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ গ্রামে। তার বাবার নাম আল আমিন। অপহরণের ঘটনায় গত বুধবার শিশুর বাবা আল আমিন বাদী হয়ে তিনজনের নামে জগন্নাথপুর থানায় মামলা করেন। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কছর মিয়ার ছেলে ছালিম উদ্দিন (৪৫), একই গ্রামের মৃত আবদুর শহিদের ছেলে জনি (২৫) ও বাগময়না গ্রামের মৃত আবদুল নওয়াফের ছেলে সোহাগ মিয়া (২৫)। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সারজিদ। এ সময় তাকে নৌকাবাইচ দেখানোর কথা বলে সেখান থেকে নিয়ে যান কয়েকজন। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি পরিবার। গত শুক্রবার রাতে উপজেলার ইনাতগঞ্জ (উমরপুর) এলাকার একটি মাছের খামারের পুকুরে শিশুটির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। শনিবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, শিশুটিকে অপহরণের ঘটনায় ইতিমধ্যে তিনজন কারাগারে রয়েছেন। আদালতে সাত দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা হবে। সারজিদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। - প্রথম আলো

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা