সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং

সীমান্ত থেকে ১৭ ছাগল নিয়ে গেল বিএসএফ, অতঃপর...

  • আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০২:০১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৩ ০৮:৫১:১৩ অপরাহ্ন
সীমান্ত থেকে ১৭ ছাগল নিয়ে গেল বিএসএফ, অতঃপর... ছবির ক্যাপশন
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি কৃষকের ১৭টি ছাগল ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক ১০৫৭ মেইন পিলারের নিকট থেকে ছাগলগুলো ধরে নিয়ে যায়। পরে সেগুলো ফেরত আনা হয়েছে বলে জানায় বিজিবি।

সীমান্তবাসীরা জানান, রোববার সকালে ধর্মপুর সীমান্ত ১০৫৭ মেইন পিলারের নিকটে বাংলাদেশি কৃষকের ১৭টি ছাগল নোম্যান্স ল্যান্ডের অভ্যন্তরে গেলে ভারতের গুটালু ক্যাম্পের টহলরত নারী বিএসএফ সদস্যরা গেট খুলে ছাগলগুলো আটকের চেষ্টা করে। এসময় ছাগলের মালিক এগিয়ে গেলে তাদের ধাওয়া দেয় বিএসএফ সদস্যরা। পরে কৃষকরা দৌড়ে পালিয়ে গেলে ছাগলগুলো আটক করে ভারতের অভ্যন্তরে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
ধর্মপুর এলাকার কৃষক আজাদ আলী ও মজিরুল ইসলাম বলেন, ভারতের নারী বিএসএফ সদস্যরা গেটখুলে ছাগলগুলো ধরার সময় আমরা বাধা দেয়ার চেষ্টা করলে তখন বিএসএফ সদস্যরা আমাদের ধাওয়া করে। আমরা পালিয়ে যাই।


ছাগলের মালিক আব্দুর রহিম, মফিয়াল, ইউনুছ আলী জানান, তারা নিরুপায় হয়ে ইউপি সদস্যকে বিষয়টি জানিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত ছাগলগুলো তাদের ক্যাম্পে ছিল।

ইউপি সদস্য মো. শাজাহান আলী বলেন, সীমান্ত এলাকা থেকে ভারতের মহিলা বিএসএফ সদস্যরা কয়েকটি ছাগল ধরে নিয়ে গেছে বলে শুনেছি। বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানানো হয়েছে।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (এটি) মো. শামছুল আলম মুঠোফোনে জানান, বাংলাদেশি কয়েকটি ছাগল ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে আটকে রেখেছিল। আমাদের টহলরত বিজিবি সদস্যরা বিএসএফের সঙ্গে কথা বলে ছাগলগুলো উদ্ধার করে মালিকের হাতে ফেরত দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স