সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পাকিস্তানে জাতিগত সহিংসতায় ১৫ জন নিহত

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০১:০৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০১:০৪:৪৩ পূর্বাহ্ন
পাকিস্তানে জাতিগত সহিংসতায় ১৫ জন নিহত
সুনামকণ্ঠ ডেস্ক :: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জাতিগত সহিংসতায় অন্তত ১৫ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন শিশুও রয়েছে। শনিবার (১২ অক্টোবর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার ভোরবেলা মাকবাল গোষ্ঠীর সদস্যরা কানজ আলিজাই গোষ্ঠীর দুই ব্যক্তিকে গুলি করে আহত করে। এরপর দ্রুতই সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন অঞ্চলে। সংঘর্ষের সময় যাত্রীবাহী এবং অন্যান্য যানবাহনও হামলার শিকার হয়। পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধার করে পারাচিনার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট ডা. সৈয়দ মীর হাসান জানান, আহত একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কুররমের ডেপুটি কমিশনার জাভেদুল্লাহ মাহসুদ বলেন, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় জিরগা (জাতিগত কাউন্সিল) সদস্য পীর হায়দার শাহ জানান, সংঘর্ষের সময় জিরগার প্রবীণরা দু’পক্ষের মধ্যে আলোচনা চালাচ্ছিলেন। তিনি আরও বলেন, এই সহিংসতা শান্তি প্রক্রিয়ায় একটি বড় ধাক্কা হিসেবে এসেছে। এর আগে, গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসন এবং খাইবার পাখতুনখোয়া সরকার ভূমি সংক্রান্ত বিরোধ মেটানোর জন্য জিরগা এবং একটি ভূমি কমিশন গঠন করেছিল। এই সংঘর্ষের মূল কারণও ভূমি নিয়ে বিবাদ বলে ধারণা করা হচ্ছে। গত মাসে একই বিরোধে ৪৬ জন নিহত হন। সূত্র: ডন

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী