সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ স্বচ্ছ ভোটের প্রত্যাশা আজ ভোটের লড়াই জয় পেতে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি সারাদেশে ৮৭৭০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিজয় মালা কার গলে? হাসননগরে দিনমজুরের বসতভিটায় ‘রহস্যজনক’ অগ্নিকান্ড সুবিধাজনক অবস্থানে কলিম উদ্দিন মিলন বিএনপি’র বাধা বিদ্রোহী জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত : তারেক রহমান প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫টি আসন ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি জামায়াত বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি : নাছির চৌধুরী মোল্লাপাড়ায় জামায়াত প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা শান্তিগঞ্জে পিতা-পুত্রের পিআইসি, পরিবারকেন্দ্রিক একাধিক কমিটি বাঁধ নির্মাণে অনিয়মে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!

নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না : অর্থ উপদেষ্টা

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ১২:২৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ১২:২৯:১৫ অপরাহ্ন
নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না : অর্থ উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে। মূল্যস্ফীতি আমরা মোটামুটি স্কুটিং করতে পেরেছি। এখন কমানো ব্যাপারে একটু সময় লাগবে। ইতোমধ্যে আমরা কিছু ডিসিশন দিয়েছি। তেলের ওপর ডিউটি (শুল্ক) কমিয়েছি। আজকে চিনির ওপর ডিউটি কমিয়ে দেওয়া হলো। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজকে মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হলো। এলএনজি আমদানি, কৃষির সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আপনারা স্বস্তি পাবেন। বাজারে কত দিনের মধ্যে স্বস্তি পাওয়া যাবে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, স্বস্তি পাবেন। আপনারা একটু অধৈর্য হয়েন না। এ জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স। মনে করেন না মূল্যস্ফীতি বেড়ে গেছে হঠাৎ করে। এটার পেছনে অনেক ফ্যাক্টর আছে। তিনি বলেন, এখানে বাজারের ফ্যাক্টর আছে। বাজারে মনিটরিংয়ের ফ্যাক্টর আছে। পণ্য উৎপাদন, পণ্য বিপণন। উৎপাদন করলেও সেটা বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে। অনেক জায়গায় পুরোনো লোকজন চলে গেছে, নতুন লোকজন আবার...। আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি কমেনি, তা নয়। চাঁদাবাজি কমেছে। কিন্তু বিভিন্ন হাত বদল হওয়াটা এই মুহূর্তে কমেছে তা নয়। ডিমের দাম কত দিনের মধ্যে কমতে পারে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তার কোনো উত্তর দেননি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স