সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

সাবেক মন্ত্রী এমএ মান্নানের জামিন শুনানি নিয়ে আদালতে হট্টগোল

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন
সাবেক মন্ত্রী এমএ মান্নানের জামিন শুনানি নিয়ে আদালতে হট্টগোল
স্টাফ রিপোর্টার :: আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিনের আদালতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় আদালতে জামিন শুনানি শুরুর সময় এ ঘটনা ঘটে। আসামিপক্ষের আইনজীবীরা এ সময় জামিন শুনানি শুরু করতে চাইলে বাদীপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, মামলাটির অস্বাভাবিকভাবে তারিখ পড়েছে। গতকাল মিসকেস করে আজ তারিখ পড়েছে। এটি অস্বাভাবিক ঘটনা। বাদীপক্ষের আইনজীবীরা এই মামলা জামিন শুনানিতে প্রস্তুত নন। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে আদালতের বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। পরে আদালত বেলা আড়াইটাই মামলার জামিন শুনানির সময় নির্ধারণ করে দেন। আদালতে বাদীপক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, গত মঙ্গলবার নিম্ন আদালত সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন মঞ্জুর করেননি। পরে ওইদিন বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিনের আদালতে মিসকেস দাখিল করলে বুধবার মামলার জামিন শুনানি সময় নির্ধারণ করেন। আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, এই মামলায় অস্বাভাবিকভাবে কোনও তারিখ পড়েনি। এ নিয়ে বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা আদালত এজলাসে হট্টগোল শুরু করেন। পরে আদালত বেলা আড়াইটায় জামিন শুনানির সময় নির্ধারণ করেন। বাদীপক্ষের অপর আইনজীবী আব্দুল হক বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বাদীপক্ষে অবস্থান গ্রহণ না করে আসামি পক্ষে অবস্থান গ্রহণ করেন। এতে আদালতের ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়। এই মামলায় অস্বাভাবিকভাবে মিসকেস ও তারিখ পড়ে। বাদীপক্ষের আইনজীবীরা জামিন শুনানির জন্য প্রস্তুত ছিলেন না। তাই তারা জামিন শুনানির বিরোধিতা করেছেন। পরে তুমুল হট্টগোলের মধ্যে বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। বেলা আড়াইটায় জামিন শুনানির সময় নির্ধারণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স